Gold Price: কলকাতায় আরও সস্তা সোনা, আজ কত দাম জেনে নিন…..

সোনার পাশাপাশি সস্তা হয়েছে রুপো-ও। প্রতি কেজিতে দাম কমেছে ৫০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি দিয়ে মঙ্গলবারের পরে আজ বুধবারও কলকাতায় সস্তা হল সোনা (Gold)। ২২ ক্যারেটের (22 carat) প্রতি ১০ গ্রাম সোনার (Gold) দাম কমেছে ২৩০ টাকা। আর ২৪ ক্যারেটের (24 carat) প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২৫০ টাকা। ফলে ২৪ ক্যারেটের সোনার (Gold) দাম টানা পাঁচদিন বাদে ফের ৫২ হাজারের নিচে নেমেছে। সোনার পাশাপাশি কমেছে রুপোর (Silver) দাম। প্রতি কেজিতে পাঁচশো টাকা কমেছে।

চলতি মাসের ১৩ জুন কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার (22 carat Gold) দাম ৪৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। ফলে সাধারণ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ সামান্য হলেও গভীর হয়েছিল। যদিও তার পর থেকে চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছিল বাজার। চলতি সপ্তাহের শুরুর দিনে অর্থাৎ সোমবার সোনার দাম আগের দিনের চেয়ে ঊর্ধ্বমুখী ছিল। যদিও মঙ্গলবার তা কমে যায়। কিন্তু মঙ্গলবারের চেয়ে এদিন আরও সস্তা হয়েছে সোনা।

কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ২৩০ টাকা। প্রতি গ্রামে ২৩ টাকা। ফলে প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৫ টাকা। অর্থাৎ ১০ গ্রামের দাম ৪৭ হাজার ৪৫০ টাকা। ২৪ ক্যারেটের সোনা প্রতি গ্রামে কমেছে ২৫ টাকা। যার ফলে প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৭৬ টাকা। সোনার পাশাপাশি স্বস্তি দিয়েছে রুপো-ও। মঙ্গলবার কলকাতার বাজারে প্রতি কেজি রুপোর দাম ছিল ৬১ হাজার টাকা। এদিন প্রতি কেজিতে পাঁচশো টাকা কমায় এক ধাক্কায় কমে দাম দাঁড়িয়েছে ৬০ হাজার ৫০০ টাকা।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত