ফের সস্তা সোনা-রুপো, কলকাতায় কত দাম জেনে নিন…..

২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০ গ্রাম পিছু ৫৪০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম কমেছে প্রতি ১০ গ্রামে ৫৮০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরসুমে সত্যিই আম আদমির মুখে হাসি ফোঁটাচ্ছে সোনার দাম। মঙ্গলবার কলকাতার বাজারে ২২ ও ২৪ ক্যারেট সোনা আরও সস্তা হয়েছে। ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০ গ্রাম পিছু ৫৪০ টাকা আর ২৪ ক্যারেট সোনার দাম কমেছে প্রতি ১০ গ্রামে ৫৮০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও অনেকটাই কমেছে। প্রতি কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৫০ টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, যাঁদের প্রয়োজন তাঁদের উচিত  কালবিলম্ব না করে দ্রুত সোনা ও রুপো কেনা।

গত সপ্তাহের প্রথম দিকে সোনা ও রুপোর দাম অনেকটাই চড়েছিল। বিয়ের মরসুমে দুই ধাতুর ঊর্ধ্বমুখী দাম সাধারণ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ গভীর করেছিল। অনেকেই সোনা ও রুপোর গয়না কেনার বিষয়ে দোলাচলে ছিলেন। যদিও শুক্রবার থেকেই স্বস্তি দিয়ে কমতে শুরু করেছিল দুই ধাতুর দাম। আন্তর্জাতিক বাজারে সোনার দাম এক লহমায় আনেকটা কমায় দেশের বাজারেও কমেছে হলুদ ধাতুর দাম।

গত রবিবার কলকাতায় সামান্য কমে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছিল ৪৮ হাজার ৯৯০ টাকা। আজ মঙ্গলবার আরও ৫৪০ টাকা কমায় গয়নার সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৮ হাজার ৪৫০ টাকা। আর ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৬০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে গয়নার সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে এক হাজার টাকা। গত মঙ্গলবার কলকাতায় প্রতি কেজি রুপোর দাম ছিল ৭০ হাজার টাকা। এক সপ্তাহে প্রতি কেজি রুপোর দাম কমেছে ৪ হাজার ৫৫০ টাকা।

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ