দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মিশে যাচ্ছে HDFC Bank এবং HDFC Ltd

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মিশে যাচ্ছে ভারতের প্রথমসারির বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি এবং এইচডিএফসি লিমিটেড।সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। এইচডিএফসি লিমিটেড চেয়ারম্যান দীপক পারেখ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

চুক্তি অনুযায়ী, এইচডিএফসি যে সব শেয়ার হোল্ডারের ৪২ শতাংশ শেয়ার রয়েছে, তারা এইচডিএফসি ব্যাঙ্কের ২৫টি শেয়ার পাবেন। একবার দেখে নেওয়া যাক, কোন কোম্পানির শেয়ারের দাম কত?

সোমবার এইচডিএফসি লিমিটেডের শেয়ারের দাম ছিল ২,৬৩৯.৯৫ টাকা। অন্যদিকে, এইচডিএফসি শেয়ারের দাম ১,৬৩৯ টাকা। দেশে বিভিন্ন শহরে এইচডিএফসির ৬,৩৪২ শাখা রয়েছে। এদিকে, দালাল স্ট্রিটে সোমবার ছিল চাঙ্গা। কমবেশি সব শেয়ারের দাম ছিল উর্ধ্বমুখী। এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম ছিল ১৬৩৮.৭৫ টাকা।

এদিকে, এই সংযুক্তিকরণ প্রসঙ্গে এইচডিএফসির চেয়ারম্যান দীপক পারেখ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এই সংযুক্তিকরণ নিয়ে আলোচনা চলছিল। গত দু রাত তিনি ঘুমোতে পারেননি।

এইচডিএফসির দাম ছিল ২,৬৪৯ টাকা। ইন্ডিয়া মার্ট ইন্টারমেশ লিমিটেডের শেয়ারের দাম ৪,৭৩১ টাকা। রুশ-ইউক্রেন সংঘাতের জেরে গত কয়েকদিন ধরে বাজার বেশ ঝিমিয়ে ছিল। দালাল স্ট্রিটের পাশাপাশি অন্যান্য দেশের শেয়ারবাজারেও প্রভাব পড়েছিল। বাজার খোলার সময় ডলারের তুলনায় টাকার দামে পতন ধরা পড়ে। তবে বেলার দিকে সেই  

এদিকে, বাজাজ অটো সোমবার জানিয়েছে, মার্চে তাদের গাড়ি বিক্রি অনেকটাই কমেছে। গত মাসে তাদের মোট গাড়ি বিক্রি হয়েছে ২,৯৭, ১৮৮টি। গত বছর একই সময়ে তারা বিক্রি করে ৩,৬৯,৪৪৮ টি।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দেওয়ার পরিকল্পনা? রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল, জানেন কোথায় বেশি লাভ?

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

নিখুঁত টেক্সট ও স্মার্ট ইমেজ, জিপিটি ইমেজ ২.০ নিয়ে এল নতুন চমক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ