সুবর্ণ সুযোগ হাতের মুঠোয়, ৫০ হাজার সস্তায় মিলছে iPhone 16 Pro

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতের মুঠোয় একটা আই ফোন থাকুক এমন স্বপ্ন দেখেন মোবাইল ফোন ব্যবহারকারীরা। যদিও সাধ থাকলেও সাধ্যে না কুলানোয় অনেকেরই স্বপ্ন পূরণ হয় না। এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ এসেছে। Apple-এর ফ্ল্যাগশিপ ডিভাইস iPhone 16 Pro এখন এমন দামে আপনি কিনতে পারবেন, যা ভাবতেও পারেননি।

বাজারে আসার সময় এই ফোনটির দাম শুরু হয়েছিল ₹১,১৯,৯০০ থেকে। কিন্তু Flipkart-এর বিগ বিলিয়ন ডে’জ সেলে ফোনটির দাম নেমে আসছে ₹৬৯,৯৯৯-এ। অর্থাৎ প্রায় ₹৫০,০০০-এরও বেশি সাশ্রয়। দামের এই নাটকীয় পতন শুধু সাধারণ ক্রেতাদের নয়, প্রযুক্তি বিশ্লেষকদেরও অবাক করেছে। A18 Pro চিপসেট, উন্নত ক্যামেরা সিস্টেম, ৬.৩-ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে এবং টাইটানিয়াম ফ্রেমের মতো প্রিমিয়াম বৈশিষ্ট্য বজায় রেখেই ফোনটি এখন অনেক বেশি মানুষের নাগালে চলে আসছে। যারা এতদিন বাজেটের কারণে দ্বিধায় ছিলেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে সুবর্ণ সুযোগ।

এখানেই শেষ নয়, ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ ডিল যুক্ত হলে দাম আরও কিছুটা কমে আসতে পারে। ফলে নতুন বা পুরোনো iPhone ব্যবহারকারীরাও সহজেই আপগ্রেডের সুযোগ পাবেন। Flipkart-এর মতে, এই অফার সীমিত সময়ের জন্য থাকবে এবং স্টক দ্রুত শেষ হয়ে যেতে পারে। তাই আগ্রহী ক্রেতাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সব মিলিয়ে iPhone 16 Pro এখন প্রিমিয়াম বৈশিষ্ট্য বজায় রেখেও বাজারে “বেস্ট ভ্যালু ডিল” হিসেবে উঠে এসেছে। এই মুহূর্তে জেন-জি দের কাছে আইফোন একটি ‘সেনশেসনাল’ গ্যাজেট। ফলে, যারা প্রিমিয়াম পারফরম্যান্স চান অথচ বাজেট সামলে চলতে তাদের জন্য এই Big Billion Days সেল হতে পারে বছরের সেরা সুযোগ। এই সেল শুরু হচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সাধারণ ব্যবহারকারীদের জন্য এবং ২২ সেপ্টেম্বর থেকে প্রিমিয়াম ও ব্ল্যাক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য।

চায়ের আড্ডায় গুজরাতি স্বাদ! রইল মশলাদার বাদাম পকোড়ার রেসিপি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতের অন্ধকারে ২২ বছরের যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলপাথাড়ি কোপ, হাড়হিম ঘটনা দিল্লিতে

চেনা পদে বিরতি, এবার বাড়িতেই বানান স্পাইসি চিংড়ির আচার

‘ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছি,’ বিতর্কের মাঝে সাফাই বাগেশ্বরের

ব্যবসায়ী খুনে বড় পদক্ষেপ, লালবাজারে জেরার পর গ্রেফতার ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ার

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ