IRCTC-তে মাত্র ৪০০০ টাকা বিনিয়োগ করে মাসে ৮০ হাজার টাকা আয়ের সুযোগ!

প্রতিটি টিকিট বুকিংয়ের জন্য আইআরসিটিসি তার এজেন্টকে মোটা কমিশন দেয়। নন-এসি ক্লাসের টিকিটের জন্য আইআরসিটিসি প্রতিটি এজেন্টকে টিকিট মূল্য়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরে বসেই আপনি মাসে অন্তত ৮০ হাজার টাকা রোজগারের সুযোগ পেতে পারেন। রেলের সহযোগী সংস্থা IRCTC এই সুযোগ এনে দিয়েছে। শুধুমাত্র রেলের টিকিট বিক্রি করে নয়, সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে আরও বেশ কয়েকটি সুযোগ আপনি পাবেন। আর তাতেই ঘরে বসে আপনি মোটা টাকা রোজগারের সুযোগ পাবেন। আর এর জন্য আপনাকে বছরে সামান্য টাকা খরচ করতে হবে।

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজমের কর্পোরেশন (IRCTC) দেশজুড়েই এজেন্ট নিয়োগ করে। রেলের লোকাল এবং দূরপাল্লার ট্রেনের টিকিট বিক্রির ছাড়পত্র পাওয়া যায় আইআরসিটিসি-র এজেন্ট হতে পারলে। ঠিক যেভাবে কাউন্টারে গেলে আপনি বৈধ টিকিট পাবেন, সেরকমই আইআরসিটিসি-র এজেন্টদের থেকেও পাবেন বৈধ টিকিট। আর প্রতিটি টিকিটে আকর্ষণীয় কমিশন থেকে আয় নিশ্চিত। দূরপাল্লার ট্রেনের সমস্ত শ্রেণির সাধারণ টিকিট, তৎকাল এবং আরএসি টিকিট বিক্রি করতে পারেন এজেন্টরা।

প্রতিটি টিকিট বুকিংয়ের জন্য আইআরসিটিসি তার এজেন্টকে মোটা কমিশন দেয়। নন-এসি ক্লাসের টিকিটের জন্য আইআরসিটিসি প্রতিটি এজেন্টকে টিকিট মূল্য়ের ২০ শতাংশ কমিশন দিয়ে থাকে। এসি ক্লাসের জন্য কমিশন প্রায় দ্বিগুণ। এছাড়াও টিকিটের মোট দামের ১ শতাংশ টাকা আলাদা পান এজেন্টরা। একজন এজেন্ট মাসে যতখুশি টিকিট কাটতে পারেন। পাশাপাশি তৎকাল টিকিটের ক্ষেত্রে ১৫ মিনিটের সুবিধাও পান এজেন্টরা। তবে শুধু রেলের টিকিট নয়, আইআরসিটিসি-র এজেন্ট হলে আন্তর্জাতিক ও ঘরোয়া ফ্লাইটের টিকিটেরও বুকিং করা যাবে। এরজন্য কমিশন আলাদা। আইআরসিটি-র মাধ্যমে বিভিন্ন প্যাকেজ ট্যুরের বুকিং করে দিলেও মিলবে আকর্ষণীয় কমিশন। আইআরসিটিসি-র এজেন্ট হতে গেলে বছরে দিতে হবে ৩,৯৯৯ টাকা। সঙ্গে পরিচয়পত্রের প্রয়োজনীয় নথি ও ব্যাঙ্ক ডিটেলসের প্রমানপত্র জমা দিতে হবে।

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার