জাপানের ধাঁচে এবার ভারতেও ‘ক্যাপসুল হোটেল’ চালু করছে IRCTC

এই ধরণের পডে ছোট ছোট খুপরির মতো অনেকগুলি ঘর থাকে। তাতে বিছানা ছাড়াও থাকবে টিভি, ছোট লকার, আয়না, অ্যাডজাস্টেবল এয়ার কন্ডিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি মাত্র বিছানার আকারের একটি ঘর, তাতেই থাকে বেশ কিছু সুযোগ-সুবিধা। বিশ্বে প্রথম জাপান এই ধরণের ক্যাপসুল বা পড হোটেল চালু করে তাক লাগিয়ে দিয়েছিল। জাপানের ক্যাপসুল হোটেলগুলিতে ছোট ছোট আকারের একেকটি ঘর থাকে। ফলে অনেক কম মূল্যে অতিথিরা একটি রাত কাটিয়ে নিতে পারেন প্রয়োজনে। এবার এই ধরণের ক্যাপসুল হোটেল ভারতে নিয়ে আসছে রেলের সহযোগী সংস্থা আইআরসিটিসি (IRCTC)। সংস্থার দাবি, ভারতে প্রথম বাণিজ্যনগরী মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে এই ধরণের হোটেল বা বিশ্রামকক্ষ (Retiring Rooms) তৈরি করা হচ্ছে।

কী এই ক্যাপসুল হোটেল?

অনেকেই আছেন বড় স্টেশনগুলিতে অনেক দূরবর্তী স্থান থেকে আসেন ট্রেন ধরতে। ফলে তাঁদের অনেক আগেই স্টেশনে পৌঁছে যেতে হয়। তাঁদের কথা মাথায় রেখেই এই ক্যাপসুল হোটেল নিয়ে আসছে আইআরসিটিসি। এই ধরণের পডে ছোট ছোট খুপরির মতো অনেকগুলি ঘর থাকে। তাতে বিছানা ছাড়াও থাকবে টিভি, ছোট লকার, আয়না, অ্যাডজাস্টেবল এয়ার কন্ডিশনার এবং এয়ার ফিল্টার ভেন্ট, রিডিং লাইটের সুবিধা থাকবে। পাশাপাশি মোবাইল চার্জিং, স্মোক ডিটেক্টর, ডিএনডি ইন্ডিকেটর ইত্যাদিও থাকবে। তবে লাগেজ রুম, টয়লেট, শাওয়ার রুম, ওয়াশরুমের জন্য ‘কমন এরিয়া’ থাকবে। ফলে লাগেজ রেখে আরামে কয়েকঘণ্টা বিশ্রাম করার এলাহি ব্যবস্থা।

কতগুলি ঘর থাকবে মুম্বইয়ে?

আইআরসিটিসি সূত্রে জানা যাচ্ছে, মুম্বই সেন্ট্রাল রেল স্টেশনে বিশ্রামকক্ষে এরকম মোট ৪৮টি পড থাকবে। যাতে ৩০টি ক্লাসিক পড, ৭টি শুধুমাত্র মহিলাদের জন্য, ১০টি ব্যক্তিগত পড এবং একটি পড বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য তৈরি হবে। এই ক্লাসিক পডস এবং লেডিস পডে একজন অতিথি আরামদায়ক সুযোগ-সুবিধা পাবেন। আর প্রাইভেট পডের মধ্যে বিছানা ছাড়াও একটি প্রাইভেট স্পেস থাকবে। অন্যদিকে বিশেষ চাহিদা সম্পন্নদের পডে হুইলচেয়ারের অবাধ চলাফেরার জন্য ব্যবস্থা থাকবে। এগুলিতে ২ জন অতিথি আরামদায়ক ভাবে থাকতে পারবেন। আইআরসিটিসি-র দাবি, এই ধরণের বিশ্রামকক্ষ একেবারেই অনন্য, যা আগে কখনও কেউ দেখেননি। মুম্বইয়ে এই প্রচেষ্টা সফল হলে আগামীদিনে বড় বড় স্টেশনগুলিতে এই ধরণের ক্য়াপসুল বা পড আকারের বিশ্রামকক্ষ তৈরি হবে।

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের