পুজোর মাসেই দুঃসংবাদ , কর্মী ছাঁটাইয়ের পথে Meta

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে পুজোর মরসুম। এই আবহে দুঃসংবাদ দিল মেটা। খুব শীঘ্রই ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং রিয়েলিটি ল্যাবসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে কর্মী ছাঁটাই করতে চলেছে মেটা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দীর্ঘমেয়াদী ব্যবসায়িক লক্ষ্যগুলি পূরণের জন্য  কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।  তবে কতজন কর্মীকে ছাঁটাই করা হবে তা এখন জানা যায়নি।

মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘ সংস্থার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য করার জন্য কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছাঁটাই ছোট ছোট আকারে করা হবে। তবে যেসমস্ত কর্মীকে ছাঁটাই করা হবে, তাদের বিকল্প সুযোগ দেওয়া হবে।‘ কিন্তু কবে থেকে এই ছাঁটাই পর্ব শুরু হবে তা নিয়ে এখন কোন মন্তব্য করেনি মেটা।

উল্লেখ্য, ২০২২ সালে মেটা প্রায় ২১,০০০ কর্মীকে ছাঁটাই করেছিল। তবে ২০২৩ সালে কোন কর্মী ছাঁটাই না হলেও  সম্প্রতি মেটা তাদের লস অ্যাঞ্জেলেস অফিস থেকে প্রায় ২৪ হাজার কর্মীকে বরখাস্ত করে। এই আবহে ফের সামনে এল মেটার কর্মীর খবর। তবে বারবার কেন কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। শুধু তাই নয় এই ছাঁটাই পর্বের জেরে চিন্তায় পড়েছে হাজার হাজার কর্মী।

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম