২০২৫ সালেই নতুন চালকবিহীন ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে Apple

অ্যাপেলের নতুন গাড়িটির কোনও স্টিয়ারিং হুইল থাকবে না। চালকের আসনে বসে হাত ও পায়ের কোনও কাজ করতে হবে না ব্যবহারকারীকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা Apple এবার অন্য কিছু তৈরির উদ্যোগ নিয়েছে। আগেই জানা গিয়েছিল তাঁরা ইলেকট্রিক গাড়ি তৈরির দিকে ঝুঁকেছে। এবার জানা যাচ্ছে, তাঁরা চালকবিহীন স্ব-নিয়ন্ত্রিত ইলেকট্রিক গাড়ি নিয়ে আসার চেষ্টায় রয়েছে অ্যাপেলের ইঞ্জিনিয়াররা। সাম্প্রতিক ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানা যাচ্ছে আগামী ২০২৫ সালের প্রথম দিকেই এই নতুন গাড়ি বাজারে আনতে চাইছে আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেল।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপেলের নতুন গাড়িটির কোনও স্টিয়ারিং হুইল থাকবে না। চালকের আসনে বসে হাত ও পায়ের কোনও কাজ করতে হবে না ব্যবহারকারীকে। গাড়িটি চলবে স্বয়ংত্রিয়ভাবে। তবে সম্ভবত নির্দেশ দিতে পারবেন চালক। এরজন্য ওই বিশেষ গাড়িটির আভ্যন্তরীণ নকশাতেও বদল আনা হচ্ছে। সূত্রের খবর, ওই ইলেকট্রিক গাড়ির ব্য়াটারি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে অ্যাপেল। যা যুগান্তকারী কোনও প্রযুক্তি হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে চলানোর জন্য অ্যাপেল নিজস্ব বিশেষ সফটওয়ার ডেভলপ করছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০ জনের একটি দল এই প্রকল্পে কাজ করছে।

বর্তমানে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেতে বিশ্বজুড়েই ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়েছে। টেসলা ও রিভিয়ানের মতো সংস্থাগুলি অনেক আগে থেকেই অত্যাধুনিক ইলেকট্রিক গাড়ি তৈরির চেষ্টা করছে। এবার তাঁদের সঙ্গে প্রতিযোগিতায় নামল আইফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাপেল। এর আগে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছিল, অ্যাপেল ২০২৪ সালের মধ্যেই নতুন ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে। কিন্তু এখন জানা যাচ্ছে, অ্যাপেল তাঁদের ইলেকট্রিক গাড়ি আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে চালকবিহীন করতে চাইছে। এরজন্য প্রস্তাবিত ইলেকট্রিক গাড়িটির সয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম, প্রসেসর চিপস ও উন্নত সেন্সরের ওপর কাজ চলছে জোর কদমে।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?