শুধু আধারে হবে না, ১ এপ্রিল থেকে প্যান কার্ড পেতে জন্ম সংক্রান্ত প্রমাণ বাধ্যতামূলক

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়কর দাখিল না করলেও বহু মানুষের প্যান কাড রয়েছে। মূলত পরিচয়পত্র হিসাবে কাজে লাগাতে সামান্য টাকা দিয়ে ওই কার্ড করিয়ে নিয়েছেন অনেকেই। তবে সেই সুযোগ এবার বন্ধ হতে চলেছে। আগামী ১ এপ্রিল থেকে প্যান কার্ডের আবেদন প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন পর্যন্ত আধার কার্ডের মাধ্যমে সহজ ই-কেওয়াইসি (আবেদনকারীর বিস্তারিত তথ্য) প্রক্রিয়ায় প্যান কার্ড পাওয়া গেলেও, নতুন অর্থবর্ষ ২০২৬-২৭ থেকে সেই সুবিধা আর থাকছে না। ফলে আবেদনকারীদের জন্য নিয়ম আরও কড়া হতে চলেছে।

আয়কর দপ্তরের সূত্রে জানা গিয়েছে, ৩১ মার্চের পর থেকে নতুন প্যান কার্ডের আবেদন কিংবা পুরোনো কার্ড সংশোধনের ক্ষেত্রে আধারের পাশাপাশি জন্মতারিখের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ, শুধুমাত্র আধার দিয়ে আর কাজ চলবে না। এই পরিবর্তনের কথা ইতিমধ্যেই সিএসসি ই-গভর্ন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দিয়ে জানিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা মাধ্যমিকের মার্কশিটের মতো সরকারি নথি জমা দিতে হতে পারে। প্রয়োজনে এফিডেভিটও চাওয়া হতে পারে। পাশাপাশি, প্যান কার্ডে আবেদনকারীর নাম অবশ্যই আধারের তথ্যের সঙ্গে হুবহু মিলতে হবে, না হলে আবেদন বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া, ১ এপ্রিল থেকে পুরোনো আবেদন ফর্ম সম্পূর্ণ বাতিল করে নতুন ফর্ম্যাট চালু করা হবে। ফলে যাঁরা এখনও আবেদন করেননি বা সংশোধন করতে চান, তাঁদের ৩১ মার্চের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই বাড়তি ঝামেলা এড়াতে সময় থাকতে আধার-নির্ভর সহজ পদ্ধতিতেই প্যান সংক্রান্ত কাজ সেরে ফেলা বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে।

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?