চলতি সপ্তাহে তৃতীয়বার! ফের দাম বাড়ল পেট্রোল, ডিজেলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের দাম বাড়ল পেট্রোল, ডিজেলের।  চলতি সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার। সোম, মঙ্গলবারের পর বৃহস্পতিবার মধ্যরাতেও একইভাবে পেট্রোল, ডিজেলের দাম বাড়াল কেন্দ্র। জানা যাচ্ছে কলকাতায় বৃহস্পতিবার রাতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৮৪ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮০ পয়সা বাড়ানো হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে পেট্রোলের দাম লিটারে ২ টাকা ৫১ পয়সা এবং ডিজেলের দাম লিটারে ২ টাকা ৪৩ পয়সা বাড়াল কেন্দ্র। এর জেরে আজ, শুক্রবার কলকাতায়  পেট্রল বিক্রি হবে ১০৭ টাকা ১৮ পয়সা লিটার দরে এবং ডিজেল বিক্রি হবে ৯২ টাকা ২২ পয়সা লিটার দরে।

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালের নভেম্বর থেকেই  তরল সোনার দাম আকাশ ছুঁয়েছে। ওই সময়েই পেট্রোলের দাম পার করে একশোর গণ্ডি। জ্বালানি তেলের এমন লাগামছাড়া দামে কার্যত মাথায় হাত পড়ে মধ্যবিত্তের। দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ। সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সরব হন বিরোধীরা। চাপে পড়ে শুল্ক কমিয়ে জনবালানি তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে এনে হাঁফ ছেড়ে বাঁচে সরকার। এরপর শুরু হয় পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই ভোট তারপর দোল উৎসব ও হোলি মিটতেই ফিরে এসেছে আগের দুর্দশা। সোমবার সপ্তাহের শুরুর দিনেই রান্নার গ‌্যাসের দাম এক ধাক্কায় সিলিন্ডার প্রতি ৫০ টাকা ও পেট্রল, ডিজেলের দাম লিটারে ৮৪ পয়সা বাড়িয়েছিল কেন্দ্র। মঙ্গলবার ফের ৮০ পয়সা করে দাম বাড়ে পেট্রল ও ডিজেলের। মাঝে শুধু বুধবার দামের কোনও পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার ফের গারান হল পেট্রোল ডিজেলের দাম। 

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ