মাত্র ৪১৭ টাকা বিনিয়োগ, আপনাকে কোটিপতি হওয়ার সুযোগ দিচ্ছে পোস্ট অফিস!

Share:

নিজস্ব প্রতিনিধি: পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) আপনাকে কোটিপতি হওয়ার সুযোগ করে দিচ্ছে। এর জন্য আপনাকে পিপিএফ অ্যাকাউন্টে প্রতিদিন ৪১৭ টাকা করে বিনিয়োগ করতে হবে। যদিও এই অ্যাকাউন্টের মেয়াদ ১৫ বছর, কিন্তু আপনাকে এটি ৫-৫ বছরের জন্য দু’বার করে বাড়াতে হবে। তাহলেই আপনি মেয়াদ শেষে কোটি টাকার ওপর ঘরে তুলতে পারবেন। আরও বড় বিষয় হল, এই স্কিমে আপনি ট্যাক্স ছাড়ের সুবিধা পাবেন। পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করলে বার্ষিক ৭.১ শতাংশ সুদ পাবেন। এই প্ল্যান প্রতি বছর আপনাকে চক্রবৃদ্ধি সুদের সুবিধাও দেয়। সব মিলিয়ে এই প্ল্যান আপনাকে কোটিপতি করার সুযোগ দেবে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে কত টাকা বিনিয়োগ করলে আপনি কোটিপতি হতে পারেন।

১৫ বছরের জন্য বার্ষিক ১.৫ লক্ষ টাকা অর্থাৎ মাসিক ১২,৫০০ টাকা বা দিনে ৪১৭ টাকা হিসেবে জমা করলে মেয়াদ শেষে আপনি বিনিয়োগ করবেন ২২.৫০ লক্ষ টাকা। এবার মেয়াদপূর্তির সময়ে ৭.১ শতাংশ বার্ষিক সুদের সাথে চক্রবৃদ্ধি সুদের সুবিধা পাবেন। এর ফলে ম্যাচিউরিটির সময়, আপনি সুদ হিসাবে পাবেন আরও ১৮.১৮ লক্ষ টাকা। ১৫ বছরের শেষে যা গিয়ে দাঁড়াবে ৪০.৬৮ লক্ষ টাকা। আপনি চাইলে এই টাকা তুলেও নিতে পারেন। কিন্তু এই টাকাই ফের বিনিয়োগ করে আপনি হতে পারেন কোটিপতি। ১৫ বছর হওয়ার পর এই স্কিমটি আগামী ৫-৫ বছরের জন্য দু’বার বাড়াতে হবে। বার্ষিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে, আপনার মোট বিনিয়োগ হবে ৩৭.৫০ লক্ষ টাকা। আর মেয়াদপূর্তির পরে, আপনি ৭.১ শতাংশ সুদের হার সহ ৬৫.৫৮ লক্ষ টাকা পাবেন। অর্থাৎ, ২৫ বছর পর, আপনার মোট তহবিল হবে ১.০৩ কোটি টাকা।

কারা কারা পাবেন এই স্কিমের সুবিধা?

যে কোনও বেতনভোগী, স্ব-নিযুক্ত ও পেনশনভোগী ব্যক্তিরা পোস্ট অফিসের পিপিএফ-এ একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে তাঁকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। প্রবাসী ভারতীয়রা এতে অ্যাকাউন্ট খুলতে পারবেন না।

শুধুমাত্র একজন ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। অর্থাৎ আপনি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অপরদিকে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাঁদের বাবা-মা বা অভিভাবকরা পোস্ট অফিসে PPF অ্যাকাউন্ট খুলতে পারবেন।

পোস্ট অফিসে PPF অ্যাকাউন্ট খুলতে হলে প্রমানপত্র হিসেবে ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ডের ফটোকপি জমা করতে হবে।

আর স্থায়ী ঠিকানার প্রমান হিসেবে ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। অ্যাকাউন্ট সক্রিয় রাখতে ন্যূনতম বার্ষিক বিনিয়োগ প্রয়োজন ৫০০ টাকা।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের