চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৫ হাজার ছাড়ে Realme GT 8 Pro সেল শুরু, কত দাম Realme-র মডেলের

নিজস্ব প্রতিনিধি : স্মার্টফোনই এখন সর্বক্ষণের সঙ্গী। এটি ছাড়া এখন জীবন অচল সকলের। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত স্মার্টফোনই হয়েছে সঙ্গী। নিত্যদিনের কাজেও অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে এটি। প্রতি মুহূর্তে ফোনের নিত্য নতুন ফিচার সামনে আসছে। সকল স্মার্ট ফোনই নিজের নিজের মতো করে ফিচার যুক্ত করছে। এরফলে সুবিধা হচ্ছে জন সাধারণের। প্রযুক্তি মানুষের কাছে আরও সহজলভ্য হয়ে উঠছে। আগের দিনের ফোনের থেকে বর্তমান যুগের ফোনের বিপুল বিবর্তন ঘটেছে। প্রতি কোম্পনি সর্বদা চেষ্টা করে নিজেকে প্রতিমুহূর্তে আপগ্রেড করতে। পাশাপাশি ফোনে ছাড়ও দেওয়া হয় বিস্তর।

রিয়েলমি সম্প্রতি ভারতীয় বাজারে Realme GT 8 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি ২০০মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বাজারে নিয়ে আসা হয়েছে। ২৫ নভেম্বর থেকে এই ফোনের প্রথম সেল রয়েছে। প্রথম সেলেই ফোনটিতে একগুচ্ছ ছাড় এবং অফারের সঙ্গে কেনা যাবে। এই নতুন ফোন দুটি মডেলে পাওয়া যাচ্ছে। ফোনটি কিনতে পাওয়া যাচ্ছে 12GB RAM+256GB এবং 16GB RAM+512GB স্টোরেজ মডেলের। এই ফোনের বেস মডেলের দাম ৭২,৯৯৯ টাকা। এরপরের মডেলটি ৭৮,৯৯৯ টাকা। এই ফোনটি কিনতে গেলে ৫ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট অফার দেওয়া হচ্ছে। দুটি রঙে এই ফোন কিনতে পাওয়া যাবে।  Dairy White এবং Urban Blue কালার অপশন রয়েছে।

Realme GT 8 Pro ফোনে রয়েছে ৭ হাজার মেগাহার্জ ব্যাটারি, IP66/IP68/IP69 সার্টিফিকেশন রেটিং মতো ফিচার। এটি আগের ফোনের থেকে অনেক বেশি উন্নত হবে তা আগেই জানিয়ে দিয়েছিল সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন ফোনে রয়েছে ৬.৭৯-ইঞ্চি QHD+ BOE Q10 ফ্লেক্সিবাল AMOLED ডিসপ্লে। এটি ১২০ হার্জ রিফ্রেশ রেট, 2000 নিট HBM ব্রাইটনেস এবং 10 বিট কালার ডেপথ রয়েছে। এছাড়া ডিসপ্লেকে সুরক্ষার দেওয়ার জন্য গরিলা গ্লাস 7i প্রোটেকশন দেওয়া রয়েছে। প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে, কোয়ালকম এর নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। ফোনটি 16GB LPDDR5X পর্যন্ত RAM এবং 512GB UFS পর্যন্ত স্টোরেজ রয়েছে।৫০ ওয়াট এবং ১০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনে একটি অ্যাড্রেনো ৮৪০জিপিইউও রয়েছে। থার্মাল ম্যানেজমেন্টের জন্য, এটি ৭ হাজার sq mm সহ ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। ফোনটি অনেক সস্তায় পাওয়া যাচ্ছে ফোনটি।

Published by:

Share Link:

More Releted News:

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ