ফোল্ডেবল ফোনের দুনিয়ায় ঝড় তুলতে আসছে Tecno-র স্মার্টফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তি সংস্থা Tecno-র ফোল্ডেবল স্মার্টফোন (Foldable Smartphone) যাত্রা শুরু হয়েছিল Phantom V Flip-এর সঙ্গে। সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় ফিচারের সমন্বয়ের কারণে ফোল্ডেবল প্রযুক্তি সাধারণ মানুষের হাতের নাগালে এনে দিয়েছিল এই ফোন। এবার সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত Tecnoর পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন (Foldable Smartphone) Phantom V2 Flip।

Phantom V2 Flip-এর সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে কভার স্ক্রিনে (Cover screen) । আগের মডেলের গোলাকার স্ক্রিনের পরিবর্তে এবার আসছে বড় আকারের আয়তক্ষেত্রাকার (Rectangle) স্ক্রিন। এর ফলে বেশি ব্যবহারযোগ্য হবে ফোনটি। বিভিন্ন উইজেট, নোটিফিকেশন, এমনকি Appও চালানো যাবে ফোন না খুলেই। ডিজাইনেও বিবিধ ডেভেলপমেন্ট করা হচ্ছে বলে জানা যাচ্ছে। মেটাল ফ্রেমের ব্যবহারে ফোনটি আরও শক্তপোক্ত ও আকর্ষণীয় হবে। বন্ধ অবস্থায় ফোনটি 85 x 74 x 16 mm এবং খোলা অবস্থায় 170 x 74 x 8 mm হবে বলে জানা গিয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে Phantom V2 Flip-এ MediaTek Dimensity 8020 প্রসেসর ব্যবহার হতে পারে। এর আগের মডেলে Dimensity 8050 ব্যবহার হয়েছিল। যদিও দুটি চিপসেটের মধ্যে খুব একটা পার্থক্য নেই, তবুও নতুন চিপসেটে পারফরম্যান্সের কিছুটা উন্নতি হবে বলে আশা করা যায়। মেমোরি ও স্টোরেজের ক্ষেত্রে 8 GB RAM এবং 256 GB স্টোরেজের ভ্যারিয়েন্ট থাকতে পারে। তবে বেশি স্টোরেজের অপশনও থাকতে পারে।

ক্যামেরার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে আগের মডেলের তুলনায় উন্নত হবে বলেই ধারণা করা হচ্ছে। একটি লিক হওয়া পোস্টার অনুযায়ী, ফোনে দুটি রিয়ার ক্যামেরা থাকবে। প্রাথমিক সেন্সরে রেজোলিউশন ও লো-লাইট পারফরম্যান্সের উন্নতি হতে পারে। OIS ও বড় সেন্সর ব্যবহারের সম্ভাবনা রয়েছে। সেলফি ক্যামেরাও থাকবে ফোনে।

ব্যাটারি ক্ষমতা বাড়িয়ে 4590 mAh করা হতে পারে। দ্রুত চার্জের সুবিধাও থাকতে পারে। 70 watt পর্যন্ত দ্রুত চার্জ সাপোর্ট পাওয়া যেতে পারে।

ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে দাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। Phantom V Flip যতটা সাশ্রয়ী মূল্যে বাজারে এসেছিল, Phantom V2 Flip-এর দাম কিছুটা বাড়তে পারে। কারণ ফোনে বেশ কিছু বদল করা হচ্ছে।

 

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

পোস্ট অফিসে অবিশ্বাস্য স্কিম, সামান্য বিনিয়োগে মাত্র কয়েক বছরেই মিলবে ৮ লক্ষ টাকা

প্রস্রাবে অতিরিক্ত ফেনা! কিডনি বিকলের ইঙ্গিত? কী বলছেন বিশেষজ্ঞরা?

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক