কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ছবি ও ভিডিও শনাক্ত করবে টুইটার

ভুয়ো কনটেন্ট চিহ্নিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ছবি ও ভিডিও শনাক্ত করবে টুইটার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ছবি ও ভিডিও শনাক্ত করবে টুইটার। প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি বা ভিডিও তৈরি করা হচ্ছে। এই সুবিধা কাজে লাগিয়ে অনেকে ভুয়ো ছবি বা ভিডিও ছড়িয়ে দিচ্ছে সমাজমাধ্যম টুইটারে। সেই ভুয়ো কনটেন্ট চিহ্নিত করতে মূলত এই পদক্ষেপ নিতে চলেছে মাইক্রো ব্লগিং সাইটটি। নিজেদের ‘ফ্যাক্ট চেকিং’ পদ্ধতির সাহায্যে ভুয়ো কনটেন্ট চিহ্নিত করবে টুইটার

টুইটারের তরফে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি বা ভিডিও পোস্ট করলেই তা শনাক্ত করে অন্যদের জানিয়ে দেবে টুইটার। ফলে টুইটারের অন্য ব্যবহারকারী জানতে পারবেন ছবি বা ভিডিওটি নির্মাণ করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হয়েছে। নয়া এই সুবিধার নাম দিচ্ছে টুইটার ‘নোটস অন মিডিয়া’। কমিউনিটি নোটস প্রোগ্রামের সঙ্গে যুক্ত ব্যক্তিরা টুইটারে পোস্ট করা ছবি বা ভিডিওগুলো যাচাই করে অভিযোগ করতে পারবেন। এরপর সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে বলে বার্তা দেখাবে টুইটার। ফলে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সাহায্যে তৈরি করা ছবি বা ভিডিওর কারণে ভুয়ো তথ্য প্রচার হবে না।

তবে এই সুবিধা কারা ব্যবহার করতে পারবেন তা জানিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। টুইটারের তরফে বলা হয়েছে, কমিউনিটি নোটস সুবিধা চাইলেই সবাই ব্যবহার করতে পারেন না। টুইটারের নীতিমালা ভঙ্গ করেননি এবং কম করে ছয় মাস আগে অ্যাকাউন্ট খুলেছে এমন ব্যবহারকারীরা আবেদনের মাধ্যমে কমিউনিটি নোটস এর সুবিধা নিতে পারবেন।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত