Zeiss ক্যামেরা সেটআপ আর দীর্ঘ ব্যাটারি নিয়ে আসছে Vivo V40 সিরিজ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় স্মার্টফোন (Smartphone) বাজারে আবারও চমক। Vivo India ঘোষণা করেছে তাদের নতুন সিরিজ V40 এবং V40 Pro আগামী 7 অগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোন (Smartphone) দুটি Vivoর পূর্ববর্তী V30 সিরিজের আপ গ্রেডেড ভার্সন হিসেবে আসছে।

Vivo India-র X-Handle-এ জানানো হয়েছে, 7 অগস্ট দুপুর 12টায় এই দুটি স্মার্টফোনের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে। পোস্টারে দেখা যাচ্ছে, এই ফোনগুলিতে থাকছে Zeiss -এর ক্যামেরা সিস্টেম। Vivo India-র ওয়েবসাইটে একটি Dedicated Microsite তৈরি করা হয়েছে, যেখানে আগ্রহীরা নোটিফিকেশনের জন্য Sign up করতে পারেন।

Vivo V40 সিরিজের ফোনগুলিতে IP68 রেটিং থাকবে, যা জল ও ধূলোর প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করে।

সামনের দিকে 50 Megapixel-এর সেলফি ক্যামেরা থাকবে।

V40 Pro মডেলে পিছনের দিকে তিনটি ক্যামেরা থাকবে, যার মধ্যে প্রধান ক্যামেরাটি হবে 50 Megapixel-এর Sony IMX921 সেন্সর, OIS সাপোর্ট সহ। এর সাথে থাকবে আরও একটি 50 Megapixel-এর Sony IMX816 টেলিফোটো শুটার এবং একটি 50 Megapixel-এর Ultra wide ক্যামেরা।

বিশেষত উল্লেখযোগ্য হল, এই দুটি ফোনই 5500 mAH ব্যাটারির সাথে মাত্র 7.58 মিলিমিটার পুরু হবে, যা দেখতে বেশ আকর্ষণীয়।

ফোন দুটির দাম এখনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, ভারতে এর দাম 30,000 থেকে 40,000 টাকার মধ্যে হতে পারে।

স্মার্টফোন প্রেমীরা 7 অগস্টের অপেক্ষায় থাকুন, দেখা যাক Vivo কী নতুন উপহার নিয়ে আসে।

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

কার্শিয়াঙে ভয়াবহ দুর্ঘটনা, ২০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মৃত ১

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন