Vodafone Idea-র বড় ঝটকা, চুপি চুপি বন্ধ করল ২৫০ টাকার সস্তা প্ল্যান, কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন কোম্পানিগুলি প্রতিমুহূর্তে নিজেদের উন্নত করছে। নতুন নতুন ফিচার যুক্ত করে নতুন নতুন ফোন বাজারে আনছে। একই রকম ভাবে টেলিকম সংস্থাগুলো পিছিয়ে নেই। তারাও প্রতিমুহূর্তে নতুন নতুন প্ল্যান এনে গ্রাহকদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলছে। ভোডাফোন, এয়ারটেল, বিএসএনএল, জিও নিজের নিজের প্ল্যান গ্রাহকদের সুবিধার জন্যই তৈরি করছে।

সংস্থাগুলো যেমন নতুন নতুন প্ল্যান নিয়ে আসে, তেমনই একাধিক প্ল্যান আবার তুলেও নেয়। তেমনই সম্প্রতি জিও ও এয়ারটেল তাদের কিছু জনপ্রিয় রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। এবার সেই পথেই হাঁটলো ভোডাফোন আইডিয়া। এরা অত্যন্ত একটি জনপ্রিয় সস্তা রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে উৎসবের মধ্যেই। জানা গিয়েছে, vodafone ২৪৯ টাকার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। এই প্ল্যানে একাধিক সুবিধা পাওয়া যেত। এই রিচার্জ প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত। প্রতিদিন ১ জিবি ডেটা, ১০০ এসএমএস এবং আনলিমিটেড কলিং এর সুবিধা মিলত। কিন্তু এবার থেকে সেই সুবিধা আর পাওয়া যাবে না।

মনে করা হচ্ছে, গ্রাহকদের আরও বহুল প্ল্যানে নিয়ে যাওয়ার জন্যই এই প্ল্যানটি বন্ধ করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে জিও এখনও ২০৯ টাকার রিচার্জ প্ল্যান দেয়। এর মধ্যে ২২ দিনের ভ্যালিডিটির সঙ্গে ১০০ জিবি ডেটা প্রতিদিন এবং রোজ ১০০ এসএমএসের সুবিধা পাওয়া যায়। সঙ্গে অতিরিক্ত সুবিধা হিসেবে জিও টিভি এবং জিও ক্লাউডের সুবিধা ও মেলে। ভোডাফোনের কাছে এখনও কিছু প্ল্যান রয়েছে যা অত্যন্ত কম দামে। ২৭৯ টাকার রিচার্জ প্ল্যান অত্যন্ত গ্রহণযোগ্য। এটি ২৪ দিনের মেয়াদে থাকে। এই প্ল্যানে ১ জিবি করে প্রতিদিন ডেটা এবং আনলিমিটেড কলিং ও ১০০ এসএমএসের সুবিধা পাওয়া যায়। এই সুবিধার পাশাপাশি ২৯৯ টাকা, ৪৭৯ টাকা এবং ৭১৯ টাকার সস্তা দামের প্ল্যানও রয়েছে ভোডাফোনে।

অনুব্রত ঘনিষ্ঠ পাথরসম্রাট টুলু মণ্ডলের দুটি প্রাসাদোপম বাড়ির হদিশ,তদন্তে পুলিশ

হুমায়ূনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

সন্ধের আড্ডার সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন চিংড়ির কাটলেট

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

‘হিসেব মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, দুঃসংবাদ শোনালেন দিলীপ

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে পুলিশের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

প্রথম শ্রেণি থেকেই আমূল পরিবর্তন সিলেবাসে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

প্রেমিকের সামনে নিট পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

তিনটি মামলায় অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

সিঙ্গুর, দুর্গাপুরে কেমিক্যাল পার্ক গড়তে শুভেন্দুকে চিঠি শমীকের