Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভারতে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে Xiaomi, প্রথম ৫-এ স্থান পেল না Apple

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের স্মার্টফোন বাজারে বড় ধাক্কা! গত বছরের একই সময়ের তুলনায় এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে স্মার্টফোন বিক্রি 2% কমেছে। Counterpoint-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী,  প্রচণ্ড গরম, মন্দা এবং গ্রাহকের পছন্দের পরিবর্তন এই পতনের কারণ বলে জানা গেছে। এই পরিস্থিতিতেও কিছু ব্র্যান্ড দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে সবচেয়ে চমকপ্রদ সাফল্য Xiaomi র। হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন, Xiaomi এবার ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড! বাজারের 18.9% শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে চিনা মোবাইল সংস্থা শাওমি (Xiaomi)। এরপর রয়েছে Vivo (18.8%) এবং Samsung (18.1%)।  

বিক্রি কমার কারণ

১. চরম তাপপ্রবাহের কারণে মানুষ ঘরের বাইরে কম যাচ্ছে এবং দোকান থেকে স্মার্টফোন কেনার পরিমাণ কমেছে।

২. প্রবল গরমের কারণে উপভোক্তারা স্মার্টফোনের পরিবর্তে AC এবং রেফ্রিজারেটরের দিকে বেশি ঝুঁকেছেন। ফলে, স্মার্টফোনের বিক্রিতে প্রভাব পড়েছে।

শীর্ষে Xiaomi: পতনের মাঝেও Xiaomi শীর্ষস্থান ধরে রেখেছে। 18.9% মার্কেট শেয়ার নিয়ে Xiaomi ভারতের স্মার্টফোন বাজারে সবার উপরে রয়েছে।

ভিভো এবং স্যামসাং: দ্বিতীয় স্থানে থাকা Vivo 18.8% মার্কেট শেয়ার অর্জন করেছে, যা Xiaomi-র থেকে সামান্য কম। Vivo -র মিড-রেঞ্জ এবং হাই-এন্ড স্মার্টফোনে ভোক্তাদের আগ্রহ তার সাফল্যের কারণ। তৃতীয় স্থানে থাকা Samsung 18.1% মার্কেট শেয়ার ধরে রেখেছে। প্রতিযোগিতার কারণে Samsung কিছুটা পিছিয়ে পড়েছে, তবে তার উন্নত ফিচার এবং গ্রাহক সেবা তার অবস্থান মজবুত রেখেছে।

Apple শীর্ষ পাঁচের তালিকায় স্থান পায়নি। ভারতের বাজারে Apple -এর মার্কেট শেয়ার 5.1%। তবে, প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা বাড়ায় অ্যাপল তার উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে।

প্রিমিয়াম সেগমেন্টের বৃদ্ধি

বেশি দামের স্মার্টফোন সেগমেন্টে (45,000 টাকা উপরে) 24% বৃদ্ধি হয়েছে। এই সেগমেন্টে Samsung 25% নিয়ে শীর্ষে রয়েছে, Vivo এবং Apple যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে।

টপ ফাইভ স্মার্টফোন ব্র্যান্ড:

  1. Xiaomi – 18.9%
  2. Vivo – 18.8%
  3. Samsung – 18.1%
  4. Realme – 12.5%
  5. Oppo – 11.8%

 

পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে আইএসএল শিরোপা জয় ধাক্কা খেল ইস্টবেঙ্গলের

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়