ক্যাফেতে দোসা বানানোর ‘নাটক’ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

মাথায় টুপি, হাতে গ্লাভস কোথায়? ‘দ্য রামেশ্বরম ক্যাফে’-র রান্নাঘরে ঢুকে দোসা বানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভিডিও ভাইরাল হতেই তুলকালাম পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাথায় টুপি, হাতে গ্লাভস কোথায়? ‘দ্য রামেশ্বরম ক্যাফে’-র রান্নাঘরে ঢুকে দোসা বানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভিডিও ভাইরাল হতেই তুলকালাম পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায়। নেটমহলের অভিযোগ, ‘খাদ্যবিধি মানার কোনও বালাই নেই, খাবার বানানোর নাটক করছেন নাকি?’ ভিডিও শেয়ার করে রীতিমতো হাসির খোরাকে পরিণত হলেন তিনি। সম্প্রতি বেঙ্গালুরু সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় উত্তরপূর্ব অঞ্চলের উন্নয়ন ও যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সফরকালীন জনপ্রিয় ‘দ্য রামেশ্বরম ক্যাফে’ পরিদর্শন করেন তিনি। রেস্তরাঁর রান্নাঘরে ঢুকে শেফ, রেস্তরাঁর অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, ‘আপনারা সবাই খুব ভাল কাজ করছেন।’

এরপরেই, শেফের সঙ্গে দোসা বানাতে লেগে পড়েন তিনি। তাওয়ার সামনে দাঁড়িয়ে ব্যাটার ঢেলে দোসা বানানোর চেষ্টা করেন। দুটি কাপের মধ্যে ফিল্টার কফি ঢালার ঐতিহ্যবাহী কৌশলটিও আয়ত্ত করেন। একেবারে রেস্তরাঁর কায়দা-কানুন নিজের দখলে নিয়ে নেন তিনি। শুধু তাই নয়, চাটনি ও সাম্বার দিয়ে প্লেটে সাজিয়ে একজন গ্রাহককেও পরিবেশন করেন। তাঁর এই সাদামাটা আচরণ সেখানকার উপস্থিত দর্শকদের মুগ্ধ করলেও, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার ধুম উঠেছে। এই সুন্দর অভিজ্ঞতার একটি ভিডিও শেয়ার করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, ‘বেঙ্গালুরুতে গিয়ে রামেশ্বরম ক্যাফেতে ঢোকার লোভ সামলাতে পারলাম না। তাঁদের রান্নাঘরে তৈরি করা জাদু দেখতে খুব ইচ্ছে হল। দোসা বানাতে গিয়ে আমার অন্যরকম অভিজ্ঞতা হল। আমরা সবসময় কাউন্টারের ওপার থেকে দোসা বানানো যতটা সহজ মনে করি, আদতে তা নয়। দোসা বানানো খুব কঠিন কাজ। ওখানকার শেফরা গ্রাহক পরিষেবার জন্যে কত কঠিন কাজ করেন।’

 

তাঁর এই ভিডিওটি ভাইরাল হতেই মন্ত্রীর আচরণে ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। কারণ ভিডিও অনুযায়ী, মন্ত্রীর একটি সাদা পাজামা-পাঞ্জাবি পরেছিলেন। কিন্তু রান্না করার সময়ে তাঁর মাথায় টুপি বা হাতে গ্লাভস ছিল না। খাদ্যবিধি অনুযায়ী, রেস্তরাঁয় খাবার বানানোর জায়গা পরিশকার-পরিচ্ছন্ন থাকতে হবে। রাঁধুনিদের হাতে গ্লাভস পড়া বাধ্যতামূলক। যাতে খাবারে চুল না পড়ে। কিন্তু মন্ত্রীকে সেই খাদ্য ও স্বাস্থ্য বিধি অমান্য করে বিনা টুপি ও হাতে গ্লাভস ছাড়াই দোসা বানা্তে দেখা যায়। একজন বলেছেন, ‘দোসা বানানো আপনার কাছে বিনোদন মনে হচ্ছে? আপনার হাতে গ্লাভস কোথায়, মাথায় টুপি কোথায়? নাটক করছেন? দোসার জাদু উপকরণে নয়, ঘিয়ে আছে। বাণিজ্যিক রান্নাঘরে খাবার তৈরির সময় ন্যূনতম যে সমস্ত স্বাস্থ্যবিধি বা হাইজিন প্রোটোকল মেনে চলা উচিত, মন্ত্রী ও ক্যাফে কর্তৃপক্ষের ক্ষেত্রেও সেই নিয়মের ব্যতিক্রম হওয়া উচিত নয়।’

দুর্ঘটনায় ট্রাক উল্টোতেই ঘি তুলতে হুড়োহুড়ি স্থানীয়দের! ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের