কিছু বিষয় গোপন রাখতে চান নির্মাতারা, তাই শামশেরার এই গান এখনই মুক্তি পাচ্ছে না

এই ছবির আরেকটি গান 'কালে নয়না'র টিজার প্রকাশ্যে এলেও তা এখুনি মুক্তির কথা ভাবছেন না ছবির নির্মাতারা।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত তিন বছর পর বড়পর্দায় ফিরছেন অভিনেতা রণবীর কাপুর। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘সঞ্জু’তে। এরপর কেটে গিয়েছে চার বছর। এই চার বছরে তাঁর জীবনে এসেছে আমূল পরিবর্তন। আলিয়ার সঙ্গে প্রেম পরিণতি পেয়েছে, আদ্যোপান্ত সংসারি মানুষ এখন রণবীর। বাবা হবেন। আর সেই সময়ে মুক্তি পাবে তাঁর একের পর এক ছবি। আগামী ২২ জুলাই প্রথমেই মুক্তি পাবে রণবীর অভিনীত ছবি ‘শামশেরা’। এর আগে মুক্তি পেয়েছে এই ছবির দুটি গান। যা বেশ জনপ্রিয়ও হয়েছে।  তার একটি হল ‘জি হুজুর’ ও অন্যটি ‘ফিতুর’। এবার এই ছবির আরেকটি গান ‘কালে নয়না’র টিজার প্রকাশ্যে এলেও তা এখুনি মুক্তির কথা ভাবছেন না ছবির নির্মাতারা।  

এরকম ভাবনা কেন? আসলে ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের তরফে এরকমই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ নির্মাতারা চান ছবিকে ঘিরে কিছু সিক্রেট থাক। সবটাই রিভিল করতে চান না তাঁরা। আর তাই দর্শকদের মধ্যে উন্মাদনা ও প্রশ্ন জিইয়ে রাখতেই এই সিদ্ধান্ত। সোমবার, ১৮ জুলাই প্রকাশ্যে এল এই ছবির টিজার।

আগামী ২২ জুলাই মুক্তি পাবে ‘শামশেরা’ সঞ্জয় দত্ত, রণবীর কাপুর ও বাণী কাপুর অভিনীত এই ছবিতে কাজা উপনগরীর এক প্রেক্ষাপটে আবর্তিত হয়েছে ছবির গল্প। একটি উপজাতিকে অত্যাচারিত হতে হয় দারোগা শুদ্ধ সিং এর কাছে। আর তার বিরুদ্ধেই লড়বে রণবীর। নিজে উপজাতিকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হতে দিতে চান না তিনি। এই নিয়েই আবর্তিত হয়েছে ছবির গল্প। 

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা