আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মালয়েশিয়াকে ১৮টি তেজস যু্দ্ধবিমান বিক্রি করার সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বন্ধু দেশ মালয়েশিয়ার কাছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ১৮টি ‘তেজস’ যুদ্ধবিমান (Tejas Jets) বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। শুক্রবার এ কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী  (MOS, Defence Ministry) অজয় ভাট। তিনি জানান,  শুধু মালয়েশিয়াই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, মিশর, ইন্দোনেশিয়া সহ একাধিক দেশ একক ইঞ্জিন চালিত ‘তেজস’ যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতীয় বায়ু সেনার কাছে সোভিয়েত রাশিয়ার তৈরি যে মিগ-২১ বিমান যুদ্ধবিমান রয়েছে, তা ২০২৫ সালের মধ্যেই বাতিল করা হবে। মিগ-২১ এর জায়গায় দেশের আকাশপথ পাহারা দেবে দেশীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনেটিক্সের ( Hindustan Aeronautics Ltd) তৈরি ‘তেজস’ যুদ্ধবিমান। গত বছরে দক্ষিণী সংস্থাটিকে ৬০০ কোটি মার্কিন ডলারের একটি বরাতও দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। মোট ৮৩টি ‘তেজস’ সরবরাহের জন্য ওই বরাত দেওয়া হয়েছে। আগামী বছর থেকে ধাপে-ধাপে ওই বিমান সরবরাহ করার কথা রয়েছে হ্যালের।

গত বছরই রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্সের পক্ষ থেকে দুই ইঞ্জিনবাহী ১৮টি ‘তেজস’ যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ জানিয়ে হিন্দুস্থান অ্যারোনেকটিক্স লিমিটেডকে চিঠি দেওয়া হয়েছিল। মালয়েশিয়ার সেই অনুরোধে সাড়া দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। দেশে প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি নির্ভরতা কমানোর উপরে বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘আত্মনির্ভর ভারত’ গড়তে তিনি দেশীয় সংস্থাগুলিকেই প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম উ‍ৎপাদনের উপরে জোর দেওয়ার আর্জি জানিয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ