স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে অর্থসংগ্রহে বিমান দুর্ঘটনায় হতাহতাদের পরিবার

সংগৃহীত অর্থের পরিমাণ ৫০ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, কোঝিকোড় (কেরল):  দু’বছর আগে কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবার স্বাস্থ্যকেন্দ্র (Public Health Centre) তৈরি করতে অর্থ সংগ্রহে নেমেছেন। ইতিমধ্যে সংগৃহীত অর্থের পরিমাণ ৫০ লক্ষ টাকা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অর্থ সংগ্রহ করতে তৈরি করতে মালাবার ডেভেলপমেন্ট ফোরামের (Malabar Development Forum) অধীনে একটি তহবিল গঠন করা হয়। জেলা মেডিক্যাল অফিসারের সঙ্গে একটি চুক্তি সই করে। চুক্তি হয়েছিল গত ৭ অগাস্ট। ওই দিন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান দুর্ঘটনার মুখে পড়ে।

২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহী থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট কোঝিকোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। করোনার ধাক্কায় সে সময় চলছিল লকডাউন। সংযুক্ত আরব আমিরশাহীতে আটকে পড়া শতাধিক ভারতীয়দের দেশে ফেরাতে বন্দে ভারত মিশনের (Vande Bharat Mission) আওতায় কেন্দ্র সংযুক্ত আরব আমিরশাহীতে একটি বিমান পাঠায়।

অবতরণের দিন কোঝিকোড় বিমানবন্দরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ওই অবস্থাতেই পাইলট অবতরণের চেষ্টা চালান। দু’বার ব্যর্থ হয়েছিলেন। তৃতীয়বারের চেষ্টায় বিমানের চাকা রানওয়ের মাটি স্পর্শ করলেও রানওয়ে পিচ্ছিল থাকায় বিমান ছিটকে কাত হয়ে যায়। পাইলট (Pilot) শেষ মুহূর্ত পর্যন্ত বিমান নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। দুর্ঘটনায় প্রাণ হারান ১৯জন যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। প্রশাসনের সঙ্গে তাঁরাও উদ্ধার কাজে হাত লাগান। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে দুর্ঘটনায় হতদের পরিবার স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের উদ্দেশ্যে তহবিল গঠন করে। দুর্ঘটনাস্থলের কাছেই তৈরি হবে ওই স্বাস্থ্যকেন্দ্র (Public Health Centre)।

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…