চা বাগান ডিরেক্টরের বাংলোতে তাণ্ডব চালাল বুনো হাতির দল

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি একাধিকবার শ্রমিক মহল্লায় তাণ্ডব চালিয়েছিল বুনো হাতির দল। এবারে চা বাগানের ডিরেক্টরের বাংলোয় হানা দিল হাতির (ELEPHANT) দল। বৃহস্পতিবার গভীর রাতে ডুয়ার্সের বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানের ডিরেক্টর বাংলোতে ঢুকে পড়ে ৩০ থেকে ৩৫ টি বুনো হাতি। দাঁতালদের তাণ্ডবে ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার। জানা গিয়েছে, বাংলোর বারান্দা সহ আসবাব সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে হাতির দল।

বৃহস্পতিবার সকালে হলদিবাড়ি চা বাগানে এক দল হাতি ঢুকে পড়েছিল। ওইদিন রেতির জঙ্গল থেকে তোতাপাড়া জঙ্গলে যাওয়ার পথে ৩০-৩৫ টি  হাতি বাগানে রয়ে যায়। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এই খবর পায়। তৎপর স্কোয়াড হাতির ওই দলটিকে ড্রাইভ করে জঙ্গলে ফেরত পাঠিয়েছিল। তারপর আবার বুনো হাতির দল ফিরে আসে রাতে। তাণ্ডব চালায় ডিরেক্টরের বাংলোতে।

জেনারেল ম্যানেজার প্রদীপ কুমার ঘোষের অভিযোগ, তাঁদের চা বাগানে প্রতিনিয়ত হাতি আসে। কিন্তু হাতির নির্দিষ্ট করিডোর হিসেবে এই এলাকা চিহ্নিত নেই। একাধিকবার এসব নিয়ে বনদফতরে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি। দীর্ঘদিন ধরে চা বাগানে বহু ক্ষতি করেছে হাতির দল। কিন্তু তারা আজও কোনও ক্ষতিপূরন পায়নি। একের পর এক হাতির দলের হানা নিয়ে যথেষ্ট আতঙ্কিত তাঁরা। 

অভিযোগ প্রসঙ্গে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় বলেন, বনদফতর কাজ করে না, এই অভিযোগ ঠিক নয়। বলা হয়, বৃহস্পতিবার সকালে ওই চা বাগানে হাতির দল আসার খবর পাওয়া মাত্রই স্কোয়াড গিয়ে হাতিদের ড্রাইভ করে। রাতে ওই চা বাগানে হাতি আসার খবর পায়নি স্কোয়াড। আরও বলা হয়েছে, পেলে নিশ্চয়ই যাওয়া হতো। স্কোয়াডের পক্ষ থেকে বলা হয়েছে, আইন অনুযায়ী চা বাগানে বন্যপ্রাণী সংক্রান্ত কোনও ক্ষতিপূরণ দেওয়া হয় না৷ তাই ওঁরা তা পাননি।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ