ছাত্র-কর্মচারী সংঘর্ষে তপ্ত জেএনইউ

ফের অশান্ত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়।এবার সংঘর্ষ ছাত্র বনাম বিশ্ববিদ্যালয় কর্মচারীদের একাংশের মধ্যে।

Share:

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি : ফের অশান্তি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) চত্বরে। তবে যুযুধান দুই ছাত্র সংগঠনের বিবাদ নয়, এবার সংঘর্ষ ছাত্র বনাম বিশ্ববিদ্যালয় কর্মচারীদের একাংশের মধ্যে।

জানা গিয়েছে, সোমবার দু’তরফের সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন বলে খবর। ছাত্রদের একাংশের অভিযোগ, বৃত্তির (স্কলারশিপ) প্রাপ্য টাকা চাইতে গেলে কর্মচারীদের একাংশ দুর্ব্যবহার করেন কয়েক জন ছাত্রের সঙ্গে। তারই জেরে গোলমাল বাধে। বাম ছাত্র সংগঠনগুলির একাংশের পাশাপাশি সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফেও কয়েকজন ছাত্র কর্মচারীদের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। অন্য দিকে, কর্মচারীদের তরফে কয়েক জন ছাত্র এবং গবেষণা-সহকারীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তি বাধানোর চেষ্টা করার পাল্টা অভিযোগ তোলা হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত এপ্রিলে রামনবমীর দিনে জেএনইউর কাবেরী হস্টেলে আমিষ খাওয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন বাম ও বিজেপি সমর্থক ছাত্রেরা। তার আগে একাধিকবার ছাত্র সংঘর্ষে খবরের শিরোনামে উঠে আসে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে।  

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই