দেশের সঙ্গে কংগ্রেসের সম্পর্কে ফাটল, গুলামের পথে মণীশও কি ‘আজাদ’ হওয়ার পথে

গুলাম নবি আজাদের পথে কি মণীশ তিওয়ারিও? শনিবার পঞ্জাবের আনন্দপুরের কংগ্রেস সাংসদের গলায় বেসুরো সুর শোনা গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : গুলাম নবি আজাদের পথে কি মণীশ তিওয়ারিও? শনিবার পঞ্জাবের আনন্দপুরের কংগ্রেস সাংসদের গলায় বেসুরো সুর শোনা গেল। কংগ্রেসের সঙ্গে এবং দেশের সম্পর্কে চিড় ধরেছে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে আত্মদর্শনের ডাক দেন তিনি। যার জেরে মণীশের কংগ্রেস ত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে।

 দু’বছর আগে যে ২৩ জন কংগ্রেস নেতা সনিয়া গান্ধিকে চিঠি লিখে দলের খোলনালচে বদলাতে বলেছিলেন, তাঁর মধ্যে মণীশ তিওয়ারি ছিলেন অন্যতম। গুলাম নবি আজাদের কংগ্রেস ছাড়ার একদিন পরই মণীশের কণ্ঠে অন্যরকম সুর শোনা গেল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দু’বছর আগে আমরা ২৩ জন সভানেত্রী সনিয়া গান্ধিকে চিঠি লিখে দলের পরিস্থিতি যে ক্রমশ খারাপ হচ্ছে, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলাম। তারপরই সব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয় হয়।’ তাঁর আক্ষেপ, আগে দেশের সঙ্গে কংগ্রেসের নাড়ির সম্পর্ক ছিল। সেই সম্পর্কে চিড় ধরেছে। রাজনৈতিক মহলের অনুমান, কংগ্রেস দেশের মানুষের মনোভাব বুঝতে ব্যর্থ হচ্ছে বলে বোঝাতে চেয়েছেন কংগ্রেস সাংসদ। এদিন তিনি আরও বলেন, ’২০ ডিসেম্বর ২০২০ সালে সনিয়া গান্ধির বাড়িতে বৈঠকে দলকে চাঙ্গা করতে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা রূপায়িত হলে আজ দলের এই হাল হত না।’

গুলাম নবি আজাদের কংগ্রেস ত্যাগ নিয়ে কোনও মন্তব্য না করলেও মণীশ বলেন, ‘যাঁদের একটি ওয়ার্ডে জিতে আসার ক্ষমতা নেই। যাঁরা নেতাদের চাপরাশির কাজ করেন, আজ তাঁরা জ্ঞান দিচ্ছেন। গোটা বিষয়টি হাস্যকর।’ গুলাম নবি তাঁর পদত্যাগপত্রে রাহুল গান্ধি সম্পর্কে যে মন্তব্য করেছেন সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে কংগ্রেস সাংসদ জানান, বিষয়টি আজাদই ভালো ব্যাখ্যা দিতে পারবেন।

 কংগ্রেসে ৪২ বছর কাটানোর পর তাঁর কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন মণীশ। তিনি বলেন, ‘মনে রাখবেন আমরা ভাড়াটে নই। কংগ্রেসের সদস্য। এবার আপনি যদি জোর করে আমাকে বাইরে বের করে দিতে চান, তাহলে আলাদা কথা।’ এর আগে জি-২৩ এর আনন্দ শর্মা ‘আত্মসম্মান’ বজায় রাখতে কংগ্রেসের সব কমিটি থেকে পদত্যাগ করেন। এরপর গতকাল শুক্রবার গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন। আর আজ মণীশ তিওয়ারি কংগ্রেসের বর্তমান নেতৃত্বের প্রতি তাঁর ক্ষোভ স্পষ্ট করলেন। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে এবার কি তাহলে মণীশ তিওয়ারির পালা?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের