এই পৃথিবী একটাই দেশ, রেড রোডের মঞ্চে ঐক্যের বার্তা মমতার

সারা বিশ্বকে একটাই দেশ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্যে মুছে গেল রাষ্ট্রের সীমান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: সারা বিশ্বকে একটাই দেশ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে মুছে গেল রাষ্ট্রের সীমান্ত। মুছে গেল কাঁটাতার। বৃহস্পতিবার দুর্গা পুজোর শোভাযাত্রার অনুষ্ঠান মঞ্চ থেকে বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

দুর্গা পুজো বাংলার সীমা তথা দেশের সীমা ছাড়িয়ে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতিও। ইউনেস্কো সেই স্বীকৃতি দিয়েছে। বিশ্বের দরবারে বাংলার দুর্গা পুজো আরও অনেক বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার রেড রোডে ইউনেস্কোর প্রতিনিধিদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই পৃথিবী একটাই দেশ’। ইউনেস্কোর প্রতিনিধিদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঐক্যের বার্তা দেন। ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন করতে শহরের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা হয় বৃহস্পতিবার। এদিন জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত সেই মিছিল হয়। রেড রোডে মূল অনুষ্ঠান মঞ্চ নির্মাণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরা। তাঁদেরকে বাংলার তিন প্রধান ফুটবল ক্লাব মোহনবাগান, ইস্ট বেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবের তরফে সম্মান জানানো হয়। সম্মান জ্ঞাপন করা হয় বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন সিএবি’র পক্ষ থেকেও। রাজ্য সরকারের তরফ থেকেও ইউনেস্কোর প্রতিনিধিদের সম্মান জানানো হয়।

অন্যদিকে এদিনই দুর্গা পুজো শুরু হয়ে গিয়েছে বলে ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই অনুষ্ঠান ঐতিহাসিক বলেও মন্তব্য করেন তিনি। দুর্গা পুজো উপলক্ষে প্রতি বছর বহু মানুষের কর্মসংস্থান হয়, সে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুজোয় ৪০ হাজার কোটি টাকার ব্যবসা হয়। ‘ধর্ম যার যার উৎসব সবার’ বলেও এদিন সম্প্রীতি ও ঐক্যের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের