হাসপাতালে মীনাদেবী পুরোহিতকে দেখতে গেলেন ফিরহাদ

এদিন মেয়র সাংবাদিকদের সামনে এটাও ঘোষণা করেন যে মীনাদেবীর চিকিৎসার সমস্ত ভার কলকাতা পুরনিগমের। শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বঙ্গ রাজনীতিতে নজির গড়ল তৃণমূল কংগ্রেস(TMC)। ‘রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকলেও মানুষ হিসেবে মীনাদেবী পুরোহিতকে(Meena Devi Purohit) দেখতে এসেছি।’ বুধবার বড়বাজারে হাসপাতাল চত্বরের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। মেয়র আরও বলেন, ‘মীনাদেবী আমার টিমের বহুদিনকার সদস্য। কলকাতা কর্পোরেশনের(KMC) বহুদিনকার মেম্বার। তাই তাঁকে দেখতে এসেছি। তাঁর শরীর খারাপ থাকার কারণে এসে খোঁজখবর নিলাম।’ এদিন মেয়র সাংবাদিকদের সামনে এটাও ঘোষণা করেন যে মীনাদেবীর চিকিৎসার সমস্ত ভার কলকাতা পুরনিগমের। 

এদিন মেয়র মীনাদেবীকে হাসপাতালে দেখতে এসে এটাও জানান যে, বর্ষীয়াণ বিজেপি কাউন্সিলরের দ্রুত সুস্থতা চেয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। উল্লেখ্য, গতকাল বিজেপির নবান্ন অভিযানে বড়বাজারের দিক থেকে যে মিছিল হাওড়া ব্রিজের দিকে এগোচ্ছিল সেই মিছিলে বিজেপি সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে। নিজের দলের কর্মীদের ছোড়া ওই ইটের ঘায়ে মাথা ফেটে যায় কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র এবং বড়বাজারের বিজেপি নেত্রী(BJP Councilor) মীনাদেবী পুরোহিতের। কার্যত অচেতন অবস্থাতেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল। পরে তাঁর সিটি স্ক্যানও করা হয়। মনে করিয়ে দেওয়া ভাল, গতবছরের শেষদিকে কলকাতা পুরনিগমের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের দিনও নিজ ওয়ার্ডেই আক্রান্ত হয়েছিলেন মীনাদেবী। ছিঁড়ে দেওয়া হয়েছিল তাঁর শাড়ি ও ব্লাউজ। যদিও সেই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এবারের ঘটনায় আবার কাঠগড়ায় খোদ বিজেপি কর্মীরাই। 

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের