বিশ্ব বাংলা শারদ সম্মান প্রতিযোগিতার ঘোষণা করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন

সোমবার থেকেই শুরু হয়েছে নাম নথিভুক্তকরণের কাজ। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ ঘোষণা করেছে। এই বড় সম্মান প্রাপ্তির পরে দীর্ঘ ২ বছরের করোনা কাল কাটিয়ে এবছর ফের রাজ্য সরকার ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এই খবর জানিয়ে বলেন, কলকাতা ও সংলগ্ন এলাকা সহ সকল জেলা ও বিভিন্ন রাজ্য, দেশ- বিদেশের পুজোগুলির মধ্যে থেকে নির্বাচিত কিছু পুজোকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান- ২০২২’ (BISWA BANGLA SHAROD SAMMAN) প্রদান করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কলকাতা ও সংলগ্ন দক্ষিণ দমদম, বরানগর এবং বিধাননগর পুরনিগম এলাকায় ২০২২ শারদ সম্মান দেওয়া হবে সেরা ভাবনা, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোক সজ্জা, সেরা পরিবেশ বান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজ চেতনা, সেরা অন্য ভাবনাকে। বিশেষ পুরস্কার দেওয়া হবে সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ব বাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরাকে।

এই বছর বিচারক মণ্ডলীর দায়িত্ব পালন করবেন সমাজের বিশিষ্টজনেরা। তাঁরাই সেরা পুজগুলিকে পুরস্কৃত করবেন। নির্বাচিত পুজো কমিটিগুলির নাম ১ অক্টোবর মহা ষষ্ঠীর দিন ঘোষণা করা হবে। ২৩টি জেলার সেরা পুজোর নাম ওই একই দিনে ঘোষণা করা হবে। সোমবার থেকেই শুরু হয়েছে নাম নথিভুক্তকরণের কাজ। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন ও অফলাইনে আবেদন করা যাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তবে প্রবাসীদের পুজ কমিটিগুলিকে আবেদন জানাতে হবে অনলাইনে। অন্য রাজ্যের পুজো কমিটিগুলিও অনলাইনে আবেদন জানাতে পারবে। 

কলকাতার সেরা দুর্গাপ্রতিমাগুলিকে নিয়ে আগামী ৮ অক্টোবর রেড রোডে অনুষ্ঠিত হবে কার্নিভাল। জেলায় জেলায় সেরা প্রতিমা নিয়ে বিশেষ শোভাযাত্রা হবে আগামী ৭ অক্টোবর। বিস্তারিত তথ্যের জন্য পুজো উদ্যোক্তারা যোগাযোগ করতে পারেন

www.egiyebangla.gov.in

www.wb.gov.in

www.bbss.wb.gov.in

 

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি