আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর আগেই খুলে গেল টালা সেতু, আপাতত ভারী গাড়ি চলাচলে নিষেধ

নিজস্ব প্রতিনিধি: আড়াই বছরের প্রতীক্ষার অবসান।

মহালয়ার আগেই নবনির্মিত টালা সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, রাজ্য সরকারের তরফ থেকে শহরবাসীকে এই উপহার তুলে দেওয়া হল। তবে আপাতত টালা সেতু দিয়ে ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আপাতত  ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। নতুন রূপে টালা সেতু তৈরিতে কত খরচ হয়েছে, এদিনের ভাষণে তাঁরও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা। এই সেতু তৈরিতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা । 

মাঝের হাট সেতু ভেঙে যাওয়ায় পর টালা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। সেটা ২০১৮ সাল। পরের বছর পুজোর মুখে রিপোর্ট জমা দেয় রাইটস। রিপোর্টে বলা হয়েছিল, সেতু অবস্থা বিপজ্জনক। যে কোনও সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই, সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ রাখতে হবে। তাদের ওই রিপোর্টকে মান্যতা দিয়ে রাজ্য সরকার যান চলাচল বন্ধ রেখে সেতু ভাঙার নির্দেশ দেয়।  ২০২০-র ফেব্রুয়ারিতে  সেতু ভাঙার কাজ শুরু হয়, শেষ হয় এপ্রিলের মধ্যে। ওই বছর অগাস্টে সেতু তৈরির কাজ শুরু হয়। আর তার প্রায় আড়াই বছর বাদে শহরবাসী ঐতিহ্যমণ্ডিত টালা সেতু।  পুজো শুরুর আগেই টালা সেতু খুলে যাওয়ার শহরের দুই প্রান্তের মানুষ বেশ খুশি। অনেকেই বলতে শুরু করেছেন, এবার পুজো জমবে ফাটাফাটি। 

আক্ষরিক অর্থেই পুজো এবার হবে আরও জমজমাট। 

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ