ফের মেট্রো লাইনে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা

মঙ্গলবার পার্ক স্ট্রিট মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টার ঘটনা বারবার উঠে এসেছে। যার জেরে ব্যাহত হয় মেট্রো চলাচল। ফের একই ঘটনা দেখল কলকাতা। পার্ক স্ট্রিট মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুর নাগাদ এক ব্যক্তি হঠাৎ পার্কস্ট্রিট মেট্রো ডাউন লাইনে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনার পরেই তাঁকে উদ্ধার করেন রেলকর্মীরা। জানা গিয়েছে, গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। মেট্রো রেল সূত্রে খবর, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনার জেরে মেট্রো চলাচলে ঘটেছে ব্যাঘাত। দীর্ঘ রুটে মেট্রো পরিষেবা নিয়ন্ত্রিত। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে গিরিশপার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক। অন্যদিকে, পরিষেবা স্বাভাবিক রয়েছে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত। রেল সূত্রে খবর, আর কিছুক্ষণের মধ্যেই সব রুটে স্বাভাবিক হবে পরিষেবা।

উল্লেখ্য, গত ১১ জুলাই মেট্রোর (METRO) সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এক মহিলা। গিরিশ পার্ক স্টেশনে এক মহিলা মেট্রো রেলের সামনে লাফিয়ে পড়েন ওই দিন। তিনি কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছিলেন। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছিল দুপুর ১২ টা ৩৫ মিনিট নাগাদ। ফলে বিভ্রাট হয় পরিষেবা। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের চালু হয়েছিল পরিষেবা।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান