চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বলিউডে মুক্তির অপেক্ষায় একঝাঁক রিমেক ছবি

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বলিউডে রিমেকের প্রবণতা বহু দিন ধরেই চলে আসছে। প্রথম দিকে বলিউডের ছবিগুলি পুরোনো দিনের ছবি থেকে রিমেক করা হতো। পরবর্তীকালে হলিউডের বিভিন্ন ছবি থেকে রিমেক করা হয়েছে বলিউডের একাধিক ছবি। এবং শেষ কয়েক বছরে দক্ষিণের বিভিন্ন ছবি থেকে রিমেক করে তৈরি হচ্ছে বলিউডের হিন্দি ছবিগুলি। কিন্তু আশ্চর্যকভাবে সেইসব ছবিগুলির মধ্যে অনেক ছবি আসল ছবির থেকে অনেক আলাদা এবং খুব ভালো হয়েছে। আবার অনেক ক্ষেত্রেই রিমেক করা ছবিগুলি আসল ছবির ফ্রেম টু ফ্রেম রিক্রিয়েট করা হয়েছে। কিন্তু বর্তমান দিনে ওটিটি(OTT) প্লাটফর্মের যুগে দর্শকরা রিমেক শুনলে ভুরু কুঁচকায়। কিন্তু তা সত্ত্বেও এই বছর বলিউডে(Bollywood) মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি রিমেক(Remake) ছবি। যার মধ্যে অন্যতম দৃশ্যম ২।

ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। এটি মোহন লাল অভিনীত একটি মালায়ালাম ছবির রিমেক। তবে শুধু অজয় দেবগনের দৃশ্যম ২ নয়। এই বছর রিমেক ছবির তালিকায় রয়েছে আরও বেশ কটি নাম। মুক্তির অপেক্ষায় থাকা ‘শেহজাদা’ তেলেগু ব্লকবাস্টার ছবির রিমেক। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। এছাড়াও আগামী ৪ঠা নভেম্বর মুক্তি পেতে চলা ‘মিলি’ ছবিটিও মালায়ালাম ছবির রিমেক। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। ছবিতে মিলি চরিত্রের কঠিন লড়াইয়ের গল্প ফুটে উঠেছে।

পাশাপাশি অক্ষয় কুমার অভিনীত ‘সুরোরাইপত্রু’ ছবিটিও রিমেক ছবি। জনপ্রিয় তেলেগু ছবির অনুকরণে তৈরি এই ছবি। রিমেক তালিকায় রয়েছে ‘ব্লাডি ড্যাডি’ ছবিটিও। এই ছবিটি ফ্রান্সের একটি জনপ্রিয় থ্রিলার ছবির রিমেক। ছবিটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর এবং মুখ্য চরিত্রে অভিনয় করছেন শাহিদ কাপুর।  রিমেক ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর সিংও। দক্ষিণী ছবি ‘আন্নি্য়নে’র রিমেক ছবিতে অভিনয় করছেন রণবীর। 

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ