পাক সেনা প্রধানকে ‘মীর জাফর’ বলে আক্রমণ ইমরান খানের

ভারতের বিদেশ নীতিরও প্রশংসা করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে হুঙ্কার ছুড়লেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে ‘মীর জাফর’ ও ‘গদ্দার’ বলেও আক্রমণ করেছেন। শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখী পদযাত্রার সূচনা করে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কোনও আইন ভাঙছি না। নিজেদের অধিকারের দাবিতে লড়ছি। আমি নওয়াজ শরিফ নই যে দেশ ছেড়ে পালিয়ে যাব।’

বৃহস্পতিবার নজিরবিহীনভাবে প্রথমবার সাংবাদিক সম্মেলন করে ইমরান খানকে আক্রমণ করেছিলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ডিরেক্টর জেনারেল নাদিম আঞ্জুম। তিনি দাবি করেন, ‘ক্ষমতায় টিঁকে রাখতে পাক সেনাবাহিনীর সাহায্য চেয়েছিলেন ইমরান খান। পাক সেনাবাহিনী সেই প্রস্তাবে রাজি না হওয়ায় গায়ের ঝাল মেটাতে আক্রমণ করে চলেছেন।’

এদিন লাহোর লিবার্টি চক থেকে ইসলামাবাদের উদ্দেশে পদযাত্রার সূচনা করতে গিয়ে আইএসআইয়ের ডিজি নাদিম আঞ্জুমকে পাল্টা আক্রমণ করেন ইমরান। তিনি বলেন, ‘আইএসআইয়ের ডিজি শুনে রাখুন, দেশের কথা মাথায় রেখে আমি নীরব ছিলাম। আমি চাইনি, এমন কিছু ঘটুক যাতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়, বিভিন্ন সংস্থা দুর্বল হয়। কিন্তু আপনি গতকাল সাংবাদিক সম্মেলনে একজন কট্টর রাজনীতিবিদের মতো আচরণ করছেন। শিগগিরই আপনাদের মুখোশ খুলে দেব।’ পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাক গলানোর প্রসঙ্গ উত্থাপন করে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক। দেশকে কে নেতৃত্ব দেবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের মানুষ। আমেরিকা কিংবা ওয়াশিংটন নয়।’

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে ঝমেলা, সময়মতো চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যু, চাঞ্চল্য বনগাঁয়

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার