‘পদ থেকে বেআইনি ভাবে সরানো হয়েছে সৌরভকে’, মামলা দায়ের হাইকোর্টে

আদালত সূত্রে খবর, এই মামলা দায়ের করা হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে বেআইনি ভাবে সরানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (SOURAV GANGULY)? এই প্রশ্ন তুলেই হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করলেন এক আইনজীবী। তাঁর নাম রমাপ্রসাদ সরকার। 

আদালত সূত্রে খবর, এই মামলা দায়ের করা হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। প্রসঙ্গত, এই বছরেই সভাপতি হিসেবে মেয়াদ শেষ হয়েছে সৌরভের। তিনি বোর্ডের অন্য কোনও পদেও নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ, একজন আধিকারিক বোর্ডে ৬ বছর ও রাজ্যসভায় ৬ বছর থাকতে পারবেন। মানে, সৌরভের হাতে সময় ছিল আরও ৩ বছর। তবে সেই সুযোগ তাঁকে দেওয়া হয়নি। প্রসঙ্গত, সচিব পদে এখনও আছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। তাহলে তিনি সরলেন না কেন?

জনস্বার্থ মামলা দায়ের করে আইনজীবী বলেন, জয় শাহ থাকতে পারলে সৌরভ গাঙ্গুলী কেন নয়? তাঁর প্রশ্ন, তাহলে রাজনৈতিক কারণে সরানো হয়েছে সৌরভকে? অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। সৌরভ বলেছিলেন, নির্বাচন হলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন না হওয়ায় তিনি বলেছিলেন, ‘জানি না কেন হয়নি’।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ