দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘তদন্ত কবে শেষ হবে’ আবারও প্রশ্ন বিচারপতির

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি তদন্ত কবে শেষ হবে? আবারও জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ (ABHIJIT GANGULY) গঙ্গোপাধ্যায়। এর আগে কেন্দ্রীয় এজেন্সিকে বিভিন্ন মামলায় এই প্রশ্ন করেছেন বিচারপতি ও বিচারকরা। সাধারণ মানুষের মনে প্রশ্ন, সারদা- নারদা’র মত এই নিয়োগ দুর্নীতি মামলাও কি রাজনৈতিক ইস্যু হয়ে রয়ে যাবে?

সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে (CBI) প্রশ্ন করেন, ‘তদন্ত কবে শেষ হবে?’ নিয়োগ দুর্নীতি নিয়ে একটি মামলার শুনানি চলাকালীন তিনি এজলাসেই এই প্রশ্ন করেন। বলেন, আমন্ত্রণ পেয়ে তিনি উপস্থিত হয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট মানুষেরা। ওই অনুষ্ঠানেই তাঁর কাছে সকলে জানতে চান, তদন্ত কবে শেষ হবে?

সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সশরীরে হাজিরা দিয়েছিলেন এক আদালতে। সেখানেই সিবিআইকে তিরস্কার করে বিচারক প্রশ্ন তুলেছিলেন, তদন্ত কবে শেষ হবে? বলেছিলেন, অনন্তকাল ধরে তো তদন্ত চলতে পারে না।

এর আগে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আসানসোল আদালতে পেশ করা হয়েছিল। সেই শুনানির সময় বিচারকের প্রশ্ন ছিল, তদন্ত শেষ হতে আর কতদিন সময় লাগবে? কবে তদন্ত শেষ হবে, তার সম্ভাব্য তারিখও জানতে চেয়েছিলেন বিচারক।

আবার, মানিক ভট্টাচার্য মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন, তদন্ত কবে শেষ হবে?

বারবার বিচারপতি এবং বিচারকরা জানতে চাইছেন, ‘কবে শেষ হবে তদন্ত?’ প্রতিবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করছে, ‘দ্রুত’। তবে নিয়োগ দুর্নীতি বা গরু পাচার মামলা চলছে দীর্ঘ মাস ধরে। প্রশ্ন উঠছে, আর কতদিন?

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ