আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জেরা শেষে বুকে ব্যথা, জেলা হাসপাতালে কেষ্ট

নিজস্ব প্রতিনিধি: আবারও অসুস্থ হয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল (ANUBRATA MONDAL)। আসানসোল সংশোধনাগারের মেডিক্যাল ওয়ার্ডে উল্লেখযোগ্য পরিকাঠামো নেই। তাই আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কেষ্টকে। জেল ও হাসপাতাল সূত্রে খবর, বুকে ব্যথার জন্যই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।

অন্যদিকে, গত বৃহস্পতিবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জেল থেকে গ্রেফতার করেছে ইডি। উল্লেখ্য, এই মামলাতে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেষ্টকে জেলে গিয়ে জেরা করেছিল গত শনিবার। তারপরের দিনই না কি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। রবিবার সকালে একথা নিজেই জানিয়েছিলেন কেষ্ট। এরপরে জেলা হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপরে ফের সংশোধনাগারেই ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অনুব্রতকে। 

প্রসঙ্গত, সিবিআই গ্রেফতারের ৫৭ দিনের মাথায় গত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কেষ্টর বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট দেয় সিবিআই। অনুব্রত মণ্ডলকে তাঁর বিপুল সম্পত্তির বিষয়ে ওইদিন একাধিক প্রশ্ন করেন ইডির গোয়েন্দারা। কেন্দ্রীয় সংস্থার দাবি, সেই প্রশ্নের যথাযথ উত্তর দেননি তিনি। তদন্তকারীদের অনুব্রত জানান, তাঁর সম্পত্তির বিষয়ে হিসাবরক্ষক মণীশ কোঠারি বলতে পারবেন। অবশেষে যথাযথ জবাব না পাওয়ায় কেন্দ্রীয় গোয়েন্দারা বীরভূমের দাপুটে নেতাকে গ্রেফতার করে।

অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১৬.৯৭ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখার জন্য তদন্তভার হাতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুব্রতকে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা জেরা করেছিল ইডি।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ