চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লিতে লিভ-ইন পার্টনারকে ছুরিকাঘাত করে খুন, পাঞ্জাব থেকে গ্রেফতার সঙ্গী

নিজস্ব প্রতিনিধি: ফের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা রাজধানীতে (Delhi)। পশ্চিম দিল্লির তিলক নগরে ৩৫ বছর বয়সী লিভ-ইন পার্টনার (Live in Partner) মহিলাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ। সঙ্গীকে হত্যার ঘটনায় ইতিমধ্যে পাঞ্জাব থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, নিহত মহিলার নাম রেখা রানী। তাঁর দেহে ছুরিকাঘাতের ক্ষত ছিল। বৃহস্পতিবার গণেশ নগরে নিহতের ভাড়া বাড়ি থেকে দেহ উদ্ধার করে পুলিশ। দিল্লির গণেশ নগরে তাঁর ১৬ বছর বয়সী মেয়ের সঙ্গে থাকতেন রেখা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মনপ্রীত (Manpreet )। অভিযুক্ত ব্যক্তি বিবাহিত ছিলেন, তার দুই সন্তানও ছিল। ২০১৫ সালে রেখা নামের ওই মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সে। ওই মহিলার সঙ্গে দিল্লির গণেশ নগর এলাকায় থাকতে শুরু করে। কিন্তু পরে মনপ্রীত এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়ে সঙ্গীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আর সেই পরিকল্পনা মতো বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ব্যক্তি রেখার নাবালিকা মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। ঘুমের ওষুধ খাইয়ে দেওয়ার পর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় সে। এরপর মনপ্রীত ছুরি দিয়ে আঘাত করে রেখাকে খুন করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, রেখাকে খুন করার জন্য ছুরি কিনেছিল অভিযুক্ত। তবে রেখার মেয়ের কাছে ধরা পড়ার ভয় ছিল তার। তাই নাবালিকাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় সে। অভিযুক্তকে গ্রেফতারের পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ২০১ ধারা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। একাধিক অপহরণ ও খুনের মামলায়ও ওয়ান্টেড ছিল মনপ্রীত।

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ