চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্য ২৬! ভোটমুখে ‘সিঁদুর কৌটো’ বিলি তৃণমূলের, শুরু রাজনৈতিক তরজা

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে বেজে গিয়েছে ভোটের দামামা। ভোটের প্রচারে বেরিয়ে  কেউ কাটছেন দাড়ি, আবার কেউ কাটছেন মাটি। মশলা বেটে রান্না থেকে শুরু করে বাড়ি বানানোর কাজ কোনওটাই বাদ দিচ্ছেন না প্রার্থীরা। এই আবহে বাঁকুড়া বিধানসভার  কেঞ্জাকুড়া থেকে মানকানালি – বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি বিলি হল ‘সিঁদুর কৌটো’। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

জানা গিয়েছে, ভোট প্রচারের অংশ হিসেবে গৃহবধূদের হাতে তুলে দেওয়া হচ্ছে ছোট সিঁদুরের কৌটো। অনেক ক্ষেত্রেই সেই কৌটোর গায়ে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী চিকিৎসক অনুপ মণ্ডলের ছবি। কেঞ্জাকুড়ার একাধিক গ্রামে প্রচারের সময় দলীয় কর্মীরা লক্ষ্মীর ভাণ্ডারের মতো মহিলাকেন্দ্রিক প্রকল্পের কথাও তুলে ধরছেন। এর ফলে, সিঁদুরের কৌটো যেন হয়ে উঠেছে রাজনৈতিক বার্তার বাহক।

তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডল এই প্রসঙ্গে কেঞ্জাকুড়ায় এক প্রচারসভায় বলেন, ‘এটা কোনও প্রলোভন নয়। আমরা মানুষের সঙ্গে সম্পর্কের বন্ধন আরও মজবুত করতেই এই কৌটো দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে এলাকার বহু মহিলা উপকৃত হয়েছেন। তাঁদের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ।‘ পাল্টা, বিজেপি প্রার্থী নীলাদ্রীশেখর দানা বাঁকুড়া শহরের এক পথসভায় এই উদ্যোগকে কটাক্ষ করেন। বলেন,  ‘উন্নয়নের হিসেব দিতে পারে না। আর এখন কৌটো বিলি করে মানুষের মন ভোলানোর চেষ্টা চলছে। মানুষ সব বুঝতে পারছেন, ভোটে তার জবাব দেবে।‘

Published by:

Share Link:

More Releted News:

ইউপিতে বুলডোজার শুধু রাস্তা বানায় না,মাফিয়াদেরকেও চাপা দেয়, ধুপগুড়িতে মন্তব্য যোগী আদিত্যনাথের

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

‘বিজেপি ক্ষমতায় এলে চোখের জল ফেলতে হবে’, পুরুলিয়ায় তৃণমূলের প্রচারে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

‘শওকতকে ওরা খুন করতে চায়’, ভাঙড়ে বিস্ফোরক মমতা

‘কেন্দ্রে এখন মাইনরিটি সরকার’, বারুইপুর থেকে বিজেপিকে তুলোধনা মমতার

‘জাতির উদ্দেশে ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি’‌, ভাঙড় থেকে মোদিকে তুলোধনা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ