নিট-ইউজিসি পরীক্ষার দিন ঘোষণা

কমন ইউনিভার্সিটি প্রবেশিকা পরীক্ষা শুরু হবে ২১ মে। চলবে ৩১ মে পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিট এবং ইউজিসি পরীক্ষার দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শুক্রবার এই মর্মে তারা বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, পরবর্তী নিট এবং ইউজিসি পরীক্ষা শুরু হবে পরবর্তী বছরের ৭ মে। একই সঙ্গে কমন ইউনিভার্সিটি প্রবেশিকা পরীক্ষারও দিন ঘোষণা করা হয়েছে। কমন ইউনিভার্সিটি প্রবেশিকা পরীক্ষা শুরু হবে ২১ মে। চলবে ৩১ মে পর্যন্ত।

জয়েন্ট এনট্রান্স মেন পরীক্ষারও দিন ঘোষণা করা হয়েছে। জয়েন্ট এনট্রান্স মে পরীক্ষা শুরু হবে পরবর্তী বছরের জানুয়ারির ২৪ তারিখ থেকে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। সাধারণতন্ত্র দিবসের দিন কোনও পরীক্ষা হবে না। জয়েন্ট এনট্রান্স মেন পরীক্ষার সেকন্ড সেশনের পরীক্ষা শুরু হবে এপ্রিলে। দুটি পরীক্ষার জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।

যারা ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চান, তাদের সকলের ইচ্ছা থাকে সর্বভারতীয়স্তরে এই দুই পরীক্ষায় বসার। করোনাকালেও এই দুটি পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে সে বছর ছিল কড়া বিধিনিষেধ। মাস্ক পরিধান ছিল বাধ্যতামূলক। পরীক্ষার্থী এবং ইনভিজিলেটরদের মেনে চলতে হয়েছিল করোনা বিধি। এবছর পরিস্থিতি আর আগের মতো না থাকায় পরীক্ষার্থীরা মানসিক স্বস্তিতে পরীক্ষা দিতে পারবেন বলে মনে করা হচ্ছে। অপেক্ষা ছিল পরীক্ষার দিন ঘোষণার। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার দিন তারিখ ঘোষণা করা হল।

ইতোমধ্যে দিল্লি বোর্ড দশমের পরীক্ষার দিন ঘোষণা করেছে।  

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের