বিএসএফ’এর গুলিতে যুবকের মৃত্যু দিনহাটায়

শনিবার সকালে দিনাটা থানার অন্তর্গত গিতালদহ -২ গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া গ্রামে বিএসএফ (BSF) এর গুলিতে ওই যুবকের মৃত্যু হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল দিনহাটায়। শনিবার সকালে দিনাটা থানার অন্তর্গত গিতালদহ -২ গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া গ্রামে বিএসএফ (BSF) এর গুলিতে ওই যুবকের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রেম বর্মন। ২৪ বছর বয়স তাঁর। গিতালদহ -২ গ্রাম পঞ্চায়েতের ভারবান্দা গ্রামের বাসিন্দা তিনি। মৃত যুবকের পরিবারের দাবি প্রেম বর্মন পেশায় তামাক চাষি। শনিবার সকালে জমিতে তামাক চাষের কাজে গিয়েছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। অন্যদিকে সীমান্ত্রক্ষী বাহিনী বিএসএফ এর দাবি, মৃত যুবক পাচার কাজের সঙ্গে যুক্ত। বিএসএফ দাবি করে, পাচারকাজ সেরে এদিন ফেরার সময় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে (BSF) তাঁর বচসা হয়। বিএসএফ (BSF)-এর ওপর আক্রমণ চালালে পালটা জবাব দেয় জওয়ানরা।

আরও পড়ুন: রাজভবনের কাছে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার (Dinhata Police Station) পুলিশ। নয়। মৃত যুবকের দেহ উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে (Dinhata Sub Divisional Hospital) নিয়ে যাওয়া হয়। মৃত যুবকের কাকার দাবি, সকালে চাষের কাজের জন্য বেরিয়েছিল প্রেম। তখনই ওকে গুলিকে হত্যা করেছে বিএসএফ (BSF)। কোনও ধরনের চোরা কারবারের সঙ্গে সে যুক্ত নয়। সকালে গুলির শব্দ পেয়েছি। পরে জানতে পারি আমার ভাইপো মারা গিয়েছে।’ অভিযুক্ত বিএসএফ জওয়ানের শাস্তির দাবি জানিয়েছেন প্রেম বর্মনের পরিবার। এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দারা দাবি করেন, মৃত যুবক কোনও চোরাচালানের সঙ্গে যুক্ত নয়। সব মিলিয়ে বিএসএফ’এর বিরুদ্ধে গ্রামবাসীদের মধ্যে চাপা ক্ষোভ কাজ করছে।

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের