চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরবঙ্গের ৪ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে আগামী দু দিনে দার্জিলিং, নিউ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং- এ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।তবে দার্জিলিংয়ে আগামী কয়েক দিন হালকা বৃষ্টিপাত হতে পারে ।পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) । দক্ষিণবঙ্গে কলকাতা সহ বিভিন্ন জেলায় শনি ও রবিবার ঠান্ডা অনেকটাই কমে যাবে। গরম অনুভুতি হবে বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান তিনি বলেন আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের যে গরম অনুভূত হবে সোমবার রাতে তা আবার কমতে শুরু করবে। ১৫ ফেব্রুয়ারি পর থেকে আবার ঠান্ডার প্রভাব কমে যাবে। এরপর থেকে রাজ্যে ১৫ ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রা কখনোই নামবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ,পূর্ব মেদিনীপুর, নদীয়া, হাওড়া এবং কলকাতায়(Kolkata) রাতে ও ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে । উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশার রেশ জারি থাকবে।

সঞ্জীববাবু জানান, দক্ষিণবঙ্গের (SouthBengal)ক্ষেত্রে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা দু ডিগ্রি মতো ফল হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আজকে যে ঠান্ডা আছে তার থেকে ২° মতো ঠান্ডা বাড়বে। কিন্তু এটা ২৪ ঘন্টার জন্য স্রেফ।১৩ ফেব্রুয়ারি তাপমাত্রা ফল করবে। আবার ১৫ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃষ্টির কোথাও কোন সম্ভাবনা নেই ।দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর, নদিয়া, হাওড়া , কলকাতাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে সকালের দিকে।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে দার্জিলিং, কালিংপং ,আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, কোচবিহারে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামি ২৪ ঘন্টায় । তবে দার্জিলিং এর ক্ষেত্রে এটা একটু বেশি থাকবে। খুবই হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে। আর সাথে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে ।রাতের তাপমাত্রা আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গে কোথাও কোন চেঞ্জ নেই। ১৫ তারিখের পর থেকে কখনোই ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা যাবার কোন সম্ভাবনা নেই। কলকাতার ক্ষেত্রে ১১ আর ১২ তারিখে ম্যাক্সিমাম টেম্পারেচার একটু বেশি থাকবে। এই সময় মিনিমামটাও বেশি থাকবে অর্থাৎ গরম অনুভূত হবে বলে জানান সঞ্জীব বাবু।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ