বইমেলায় রেকর্ড ইস্ট-ওয়েস্ট মেট্রোতে, যাত্রী প্রায় সাড়ে ৫ লক্ষ!

পরিষেবা দেওয়া হবে আগামিকালও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বইমেলা (BOOK FAIR) শেষ হতে আর মাত্র একদিন বাকি। তবে তার আগেই রেকর্ড ইস্ট-ওয়েস্ট মেট্রোতে (METRO)। ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষ্যে বিশেষ পরিষেবা চালু করেছিল কলকাতা মেট্রো। সেই গ্রিন লাইনেই ভিড় তাক লাগানো। 

মেট্রো সূত্রে খবর, সব থেকে বেশি ভিড় হয়েছিল গত ৯ ফেব্রুয়ারি। গ্রিন লাইনে ওই দিনেই যাত্রী সংখ্যা ছিল প্রায় ৫৮ হাজার ২৬৭ জন। গত ৩১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রীর সংখ্যা প্রায় সাড়ে ৫ লক্ষ! ঠিকঠাক সংখ্যাটা ৫ লক্ষ ৪৯ হাজার ৬৭৫ জন! যা এই রুটে যাত্রা শুরুর কাল থেকে সর্বোচ্চ। দেখা গিয়েছে, সব থেকে ব্যস্ততম মেট্রো স্টেশন- শিয়ালদা। এই মেট্রো স্টেশনেই যাত্রী সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ১০ জন! তারপরেই রয়েছে করুণাময়ী ও সেক্টর ফাইভ। আর এই তিন স্টেশন মিলিয়ে যাত্রী সংখ্যা প্রায় ৪ লক্ষ ১০ হাজার ৯৭১ জন। করুণাময়ী মেট্রো স্টেশনে যাত্রী সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৮৩৫ জন। সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে যাত্রী সংখ্যা ৮৬ হাজার ১২৬ জন।

উল্লেখ্য, বইমেলা উপলক্ষ্যে গ্রিন লাইনে বিশেষ পরিষেবা চালু হয়েছিল গত ৩০ জানুয়ারি থেকে। থাকবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। মানে আর মাত্র একদিন। আর এই পরিসংখ্যান গত ৩১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, গত রবিবারেও মেট্রো পরিষেবা চালু ছিল। পরিষেবা দেওয়া হবে আগামিকালও।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের