দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্কুলে আগুন লেগে মৃত্যু ২৬ শিশুর, গুরুতর আহত ১৩

নিজস্ব প্রতিনিধি: বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু হল ২৬ শিশুর। ঘটনাটি ঘটেছে আফ্রিকার নাইজারের মারাডি শহরে। ওই শহরের এক শ্রেণিকক্ষে ভয়ানক আগুন লাগে যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৬ শিশুর। গুরুতর আহত হয়েছেন ১৩ জন, যার মধ্যে আবার চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে, বিবিসি সূত্রে। আহত শিশুদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। প্রত্যেক শিশুর বয়স ৫-৬ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। এর আগে এপ্রিল মাসে সেদেশে স্কুলে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয় ২০ টি শিশুর। গতকালের আগুন লাগার ঘটনায় গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।

মারাডি শহরের মেয়র চাইবো আবুবকর জানিয়েছে, ‘ঘাসবোর্ড-হোগলা পাতা দিয়ে তৈরি স্কুল গুলির শ্রেণিকক্ষ, সেখানেই সোমবার হঠাৎ আগুন লেগে যায়। আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে সর্বত্র। এতে ২৬ শিশু শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্কুলে ৮০ শিক্ষার্থী ছিল। তারা সবাই আগুনের ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। নিহতের সংখ্যা বাড়তে পারে। আগুনের সূত্রপাত কীভাবে সেটি এখনও জানা যায়নি।’ এই মর্মান্তিক ঘটনায় মারাডি এলাকায় তিনদিনের শোকপালনের নির্দেশ দিয়েছে মেয়র। আফ্রিকার সবচেয়ে গরীব দেশের মধ্যে অন্যতম হল নাইজার। সেখানে শিক্ষাব্যবস্থা সেভাবে উন্নত নয়। তাই কোনওরকমে কাঠের আসবাবপত্র দিয়ে স্কুল বানানো হয়। আর তাতেই ঘটেছে বিপত্তি।

পশ্চিম আফ্রিকার এই দেশটির সরকার কাঠ ও খড় দিয়ে ঘর তৈরি করে পাঠদান করায়। নাইজারজুড়ে এমন শ্রেণিকক্ষের সংখ্যা হাজার হাজার। এমনকি শ্রেণিকক্ষের অভাবে দেশটির বহু শিক্ষার্থী খোলা আকাশের নিচে মাটিতে বসে ক্লাস করে থাকে।

Published by:

Share Link:

More Releted News:

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ