কারা ফাঁস করেছিল মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানতে পেরেছে পর্ষদ

সাইবার বিশেষজ্ঞরা তদন্তে নেমে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) দ্বিতীয় দিনে ইংরেজি (English) পরীক্ষার প্রশ্নপত্রের (Question Paper) ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। অবশেষে কোথা থেকে এবং কারা সেই প্রশ্ন ফাঁস করেছে তা জানতে পেরেছেন তদন্তকারীরা।

শনিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, শুক্রবার ১৬ পৃষ্ঠার ইংরেজি প্রশ্নপত্রের যে ৩ পাতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছিল তার সম্ভাব্য উৎস জানা গিয়েছে। ইতিমধ্যে মালদা জেলা প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাইবার বিশেষজ্ঞরা তদন্তে নেমে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ করবে। ঘটনার ১২ ঘন্টার মধ্যে সম্ভাব্য সূত্রের বিষয়ে জানতে পারায় প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন এদিন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এমনিক এটি অন্তর্ঘাত কি না তাও খতিয়ে হবে বলে জানান তিনি।

উল্লেখ্য শুক্রবার বেলা ১ টা ৪২ মিনিট নাগাদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইটারে ইংরেজি প্রশ্নের ছবি প্রকাশ করে লেখেন, ‘আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা স্পষ্ট হয়ে যাবে।’ এই ঘটনার পর ওইদিনই পর্ষদের তরফে বলা হয়, সামাজিক মাধ্যমে দুপুর ১টা ৪০ মিনিট থেকে প্রচারিত ৩টি ছবি মাধ্যমিকের ১৬ পৃষ্ঠার ইংরেজি প্রশ্নপত্রের তিনটি পৃষ্ঠা। বিষয়টি আসলে একটি পরিকল্পিত ‘নাশকতা’ ‘ফাঁস’ নয়। একইসঙ্গে এই ‘ষড়যন্ত্র’-এর উৎস খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান