দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উমেশ পাল হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে এনকাউন্টারে খতম করল যোগী পুলিশ

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বসপা বিধায়ক রাজু পালের খুনের প্রত্যক্ষদর্শী উমেশ পালকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত আরবাজ খানকে এনকাউন্টারে খতম করল যোগী রাজ্যের পুলিশ। আজ সোমবার দুপুরে প্রয়াগরাজের দুমানগঞ্জের নেহরু পার্কে বেশ খানিকক্ষণ ধরে গুলিযুদ্ধ চলার পরে  নিকেশ করা হয় জেলবন্দি সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ আতিক আহমেদের ঘনিষ্ঠ আরবাজ খানকে।

গত শুক্রবারই আদালত থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান ইলাহাবাদ পশ্চিম বিধানসভা আসনে নির্বাচিত বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পালের খুনের ঘটনায় অন্যতম সাক্ষী উমেশ পাল। গাড়ি থেকে বাড়িতে ঢোকার মুখে উমেশকে লক্ষ্য করে একের পর গুলি চালায়  দুষ্কৃতীরা। মাত্র ৪৭ সেকেন্ডেই অপারেশন খতম হয়। অভিযোগ ওঠে জেলবন্দি বাহুবলী নেতা আতিক আহমেদের ইশারায় খুন করা হয়েছে উমেশকে।  কেননা বিধায়ক রাজুকে খুনের অভিযোগ উঠেছিল আতিক, তাঁর ভাই আশরফ, ফরহান, রঞ্জিত পাল, আবিদ এবং গুফরানের বিরুদ্ধে।  

উমেশের হত্যাকাণ্ড শোরগোল ফেলে দেয় গোটা রাজ্যে। পরের দিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঙ্কার ছেড়েছিলেন, উমেশ পালের হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড়া হবে না। উত্তর প্রদেশের মাটি থেকে মাফিয়াদের নিশ্চিহ্ন করা হবে। ওই হুঙ্কারের ৪৮ ঘন্টার মধ্যেই এদিন পুলিশি এনকাউন্টারে খতম হলেন উমেশ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আরবাজ খান।

Published by:

Share Link:

More Releted News:

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

হাজারিবাগে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, ১০ মিনিটে সাত কোটির সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

শরীরের একাধিক আঘাতের চিহ্ন, NCB হেফাজতে BSF জওয়ানের রহস্যমৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ