জন্মদিনেই শচিন-পন্টিংদের সঙ্গে একই আসনে টাইগার অধিনায়ক তামিম

সোমবারই ৩৩ পেরিয়ে ৩৪ বছরে পা রেখেছেন ওয়ানডে ফরম্যাটে টাইগারদের অধিনায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিলেট: ৩৪তম জন্মদিনটি স্মরণীয় হয়ে রইল বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাছে। সোমবার ৩৪তম জন্মদিনে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন তিনি। প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন। সেই সঙ্গে শচিন তেণ্ডুলকর, রিকি পন্টিং, কুমার সঙ্গাক্কারাদের সঙ্গে একই আসনে বসলেন।

এদিন সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে টাইগার অধিনায়ক তামিম ছিলেন ১৪ হাজার ৯৮৬ রানের মালিক। ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার হাতছানি ছিল। ৩৪ তম জন্মদিনেই ওই কীর্তি গড়ার জন্য ছটফটও করছিলেন একদিনের ফরম্যাটে টাইগারদের অধিনায়ক। শেষ পর্যন্ত নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হন তামিম। ১৪ রান করেই ঢুকে পড়েন ১৫ হাজারি ক্লাবে।

২০০৭ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক ঘটেছিল তামিমের। এদিন টেস্ট, ওয়ান ডে মিলিয়ে ৩৮৩তম ম্যাচ খেলতে নেমেছিলেন তামিম। ১৫ হাজার রানের মধ্যে দেশের হয়ে করেছেন ১৪ হাজার ৯৫২ রান। বিশ্ব একাদশের হয়ে ৪ ম্যাচে তার সংগ্রহ ৫৭ রান। বাংলাদেশের প্রথম হলেও বিশ্ব ক্রিকেটে ১৫ হাজার রান করা ৪০তম ব্যাটসম্যান হলেন তামিম। যদিও ১৫ হাজারের মাইল ফলক স্পর্শ করার পরে বেশিক্ষণ টিঁকতে পারেননি তিনি। ২৩ রানের মাথায় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তামিমের ধারে কাছে নেই বাংলাদেশের আর কোনও ব্যাটসম্যান। ১৩ হাজারের ঘরে রয়েছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিকের মোট রান ১৩, ৭৬৬ এবং  সাকিবের রান ১৩, ৭১৭।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক