দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সল্টলেকে উদ্ধার প্রায় ২ কেজি মাদক, বাজেয়াপ্ত বিলাসবহুল গাড়ি

নিজস্ব প্রতিনিধি: ফের বিপুল পরিমাণ মাদক (Heroin) উদ্ধার হল সল্টলেকে (Saltlake)। রাজ্য পুলিশের গোয়ান্দারা বিধাননগরের নওভাঙা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছেন। মাদক উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে দুটি বিলাস বহুল গাড়িও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে নওভাঙা এলাকায় অভিযানে নামেন এসটিএফ এর গোয়েন্দারা। রাস্তায় দু’টি বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন তাঁরা। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে মিলে যায় মাদকের হদিশ। দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক হাজার মাদকের পুরিয়া উদ্ধার করেন তদন্তকারীরা। প্রায় ৩০ হাজার হেরোইনের পুরিয়া বাজেয়াপ্ত হয়েছে বলে খবর। সবমিলিয়ে প্রায় দুকেজি মাদক উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশ সূত্রে।

উল্লেখ্য এর আগে মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেক্টর-৪ এলাকা থেকে মবিন খান এবং মেহতাব বেগমকে গ্রেফতার করেছিল এসটিএফ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকভর্তি গাড়ি দু’টির সন্ধান পান তদন্তকারীরা। প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসে আন্ত:রাজ্য মাদকচক্রের চারপান্ডাকে গ্রেফতার করে এসটিএফ। ধৃত চার মাদক পাচারকারী উড়িষ্যা ঝাড়খন্ড অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে বড় চক্র গড়ে তুলেছিল। ধৃতদের বিরুদ্ধে ঝালদা থানায় (jhalda P.S.) মামলা নথিভুক্ত করা হয়। ধৃতদের নাম হৃদয়নন্দ ভারর্তি (৪৫), শিব গোবিন্দ সিং (৩২), কামিন্দর সিং (৪২) ও পঙ্কজ সিং (৪২)। ধৃতরা ধানবাদ, উত্তরপ্রদেশ, ঝালদা এবং এ পশ্চিম বর্ধমান জেলার বাসন্দা বলে জানিয়েছিল পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ