আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিদেশিনির সন্তান কখনও দেশপ্রেমিক হতে পারেন না’, রাহুলকে খোঁচা বিজেপি সাংসদের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশের পরেই গান্ধি পরিবারের বিরুদ্ধে কু‍ৎসিত ভাষায় ব্যক্তিগত আক্রমণে ঝাঁপিয়ে পড়লেন বিজেপি সাংসদ-মন্ত্রীরা। মঙ্গলবার বিহারের বিজেপি সাংসদ সঞ্জয় জয়সোয়াল সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধিকে একযোগে আক্রমণ করে বলেছেন, ‘কোনও বিদেশিনীর গর্ভে জন্ম নেওয়া সন্তান কখনও দেশপ্রেমিক হতে পারেন না।’ যদিও সোনিয়া ও রাহুলকে আক্রমণ করতে গিয়ে চাণক্যকে টেনে এনেছেন তিনি।

সূত্রের খবর, গান্ধি পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য ইতিমধ্যেই দলের মুখ্যমন্ত্রী, মন্ত্রী-সাংসদদের নির্দেশ দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর সেই নির্দেশের পরেই গিরিরাজ সিং, স্মৃতি ইরানি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সহ বিজেপির একাধিক নেতা-মন্ত্রী-সাংসদ রাহুল ও সোনিয়া গান্ধির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন। মূলত সোনিয়া গান্ধি যে বিদেশিনি সেই প্রসঙ্গ তুলে খোঁচা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মোদিকে অপমান করার প্রতিবাদে এদিন সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে ধর্নার নাটকে অংশ নিয়েছিলেন বিজেপি সাংসদরা। ওই ধর্নায় অংশ নিতে এসেই রাহুল ও সোনিয়াকে ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটেন বিজেপি সাংসদ সঞ্জয় জয়সোয়াল। সেই সঙ্গে হুমকির সুরে বলেন, ‘রাহুল গান্ধি ওবিসিদের অপমান করেছেন। তার মূল্য তাঁকে চোকাতে হবে। সেখানেই যাবেন, ওবিসিদের বিক্ষোভের মুখে পড়তে হবে।’

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ