NCPCR-এর চেয়ারম্যানকে ‘হেনস্থা’য় তিলজলা থানার ওসির বিরুদ্ধে FIR কলকাতা পুলিশের

তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (NCPCR) চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো শুক্রবার অভিযোগ করেছিলেন তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায় তাঁকে হেনস্থা করেছেন। সেই অভিযোগের পর এবার পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। ওসির বিরুদ্ধে এফআইআর করার পাশাপাশি তাঁকে ছুটিতে পাঠাল কলকাতা পুলিশ। শনিবার বিকেলে পাওয়া খবর অনুযায়ী, তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়কে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় আনা হয়েছে সুপ্রতীক বন্দ্যোপাধ্যায়কে। 

কলকাতা পুলিশ সূত্রের খবর, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগোর অভিযোগের ভিত্তিতে তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর (FIR) করা হয়েছে। তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে। আরও ৪-৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির, ৩২৩, ৩৫৩, ৩৪১, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য শুক্রবার তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়ের ঘরে বসে তিলজলার নির্যাতিতার পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। প্রিয়ঙ্কের অভিযোগ, কেন্দ্রের দলের সঙ্গে নির্যাতিতার পরিবারের কথোপকথন লুকিয়ে রেকর্ড করেছে তিলজলা থানার পুলিশ। তাঁর দাবি, কথোপকথন রেকর্ড করা হচ্ছে বুঝতে পেরেই বডিক্যাম কেড়ে নেন তিনি। তাঁর সঙ্গে মারপিট করে সেই বডিক্যাম পুলিশ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন কমিশনের চেয়ারম্যান।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা