সর্বকালের রেকর্ড, বাংলাদেশে সোনার ভরি লাখ টাকা ছুঁই ছুঁই

রবিবার ২ এপ্রিল থেকে সোনার নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই রয়েছে পয়লা বৈশাখ। রয়েছে ঈদ উল ফিতর। সেই আবহে বাংলাদেশে সোনার (Gold) দাম (Price) প্রায় এক লাখ টাকা ছুঁয়ে ফেলল। যা এ যাবত কালের সর্বোচ্চ রেকর্ড বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা।

রবিবার ২ এপ্রিল থেকে সোনার নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। উল্লেখ্য এর আগে গত ২৪ মার্চ সোনার দাম বাড়ানো হয়। তার আগে ২২ মার্চ ও ২৩ মার্চ দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছিল। তার আগে ১৮ মার্চ এক লাফে সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ে বাংলাদেশে। কিন্তু অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে বর্তমানে ৯৯ হাজার ১৪৪ টাকা।

অন্যদিকে সোনার দাম বৃদ্ধি ঘিরে সেদেশের মধ্যবিত্ত মানুষের কপালে চিন্তার ভাঁজ। উৎসবের সময় অনেকে সোনা কেনার পরিকল্পনা রাখেন। কিন্তু দামের এমন বৃদ্ধিতে কার্যত দু বার ভাবতে বসেছেন সোনা কিনতে আগ্রহীরা।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ