এই মুহূর্তে

এনকাউন্টারের আশঙ্কা আগেই করেছিলেন আতিক

নিজস্ব প্রতিনিধি: এনকাউন্টারে খুন হয়ে যাওয়ার আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন গ্যাংস্টার আতিক আহমেদ। তাঁর সেই আশঙ্কা অবশেষে সত্যি হল শনিবার রাতে। যোগীর পুলিশের ঘেরাটোপে থাকাবস্থায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন আতিক এবং তাঁর ভাই আশরাফ।

১৯ বছর আগে ২০০৪ সালে সাংবাদিকদের আতিক বলেছিলেন ‘এনকাউন্টারে নিহত হব, অপরাধীদের কেউ মারবে অথবা পুলিশ।’ তাঁর সেই আশঙ্কা অবশেষে সত্যি হল। চলতি মাসের শুরুর দিকে সবরমতি জেল থেকে প্রয়াগরাজ যাওয়ার সময়, আতিক আহমেদ সংবাদমাধ্যমের কর্মীদের বলেছিলেন, তাঁর সঙ্গে যতক্ষণ কনভয় রয়েছে ততক্ষণ তিনি ‘নিরাপদ’। গ্যাংস্টার আতিক বিশ্বাস করেছিলেন, তাঁর পরিণতি ভাল হবে না। শেষের সেদিন রক্তাক্ত হবে, এ কথা আতিক মনে করতেন। তিনি বলেছিলেন, ‘আমরা সবাই জানি, অপরাধী হিসাবে আমাদের পরিণতি কী হবে।’

আতিক আহমেদ ফুলপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই প্রসঙ্গে একবার তাঁকে বলা হয়, একদা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহর লাল নেহরু ওই কেন্দ্রে প্রতিনিধিত্ব করেছিলেন। তার উত্তরে আতিক বলেছিলেন,  ‘পণ্ডিত নেহরুর মতো আমিও নৈনি জেলে গিয়েছি। তিনি সেখানে বই লিখেছিলেন; আর আমি আমার ইতিহাসের কারণে গিয়েছিলাম।’ মৃত্যু সম্পর্কে আগাম পূর্বাভাস তিনি আগেই পেয়েছিলেন, বার বার সাংবাদিকদের সে কথা জানিয়েছিলেন আতিক।

উল্লেখ্য আতিক আহমেদের ছেলে আসাদ আহমেদকে সম্প্রতি এনকাউন্টারে খুন করেছে যোগীর পুলিশ। সেই ঘটনার পর যোগী আদিত্যনাথের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে উত্তরপ্রদেশের মুকঝ্যমন্ত্রীকে বলতে শোনা যায়। ‘এই অপরাধী ও মাফিয়াদের কারা পুষেছে? এটা কী সত্যি নয়, উমেশ পালের হত্যাকাণ্ডে জড়িত থাকায় যার নাম জড়িয়েছে (পড়ুন আতিক আমেদ) তাকে সপা সাংসদ বানিয়েছিল? আপনারা অপরাধীদের প্রশ্রয় দেবেন আর বসে তামাশা দেখবেন তা হবে না। এই মাফিয়াকে আমরা মাটিতে মিশিয়ে দেব।’ 

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ