দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের রাজ্যের মুকুটে জুড়ল আন্তর্জাতিক স্বীকৃতি, ‘স্কচ’ গোল্ডেন পুরস্কার পেল শিক্ষা দফতর

নিজস্ব প্রতিনিধি: প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবুও করোনাকালে দারুণ কাজ করেছে রাজ্যের শিক্ষা দফতর। স্কুল ও উচ্চ শিক্ষা, দুটি দফতরের কাজই পেল আন্তর্জাতিক স্বীকৃতি। ফলে রাজ্য সরকারের মুকুটে জুড়ল আরও দুটি পালক। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, রাজ্যের স্কুল ও উচ্চ শিক্ষা দফতর আলাদা আলাদা ভাবে স্কচ গোল্ডেন পুরস্কার (SKOCH Golden Awards) পেয়েছে। এর আগেও রাজ্যের একাধিক দফতর এই স্কচ পুরস্কার পেয়েছে। কিন্তু করোনাকালে স্কুল ও কলেজ বন্ধ থাকার পরও এই আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার যথেষ্ট অর্থবহ। এর অর্থ, করোনার মধ্যেও রাজ্যের পড়ুয়াদের মানোন্নয়ন হয়েছে।

রাজ্যের স্কুল ও উচ্চ শিক্ষা দুটি দফতরের দায়িত্বে মন্ত্রী ব্রাত্য বসু। তিনিও খুশি আন্তর্জাতিক স্কচ গোল্ডেন পুরস্কার পেয়ে। তিনি বলেন, রাজ্যের সমস্ত শিক্ষাকর্মী ও আধিকারিক যে ভালো কাজ করেছেন এটা তারই প্রমাণ। অনলাইনে ক্লাস থেকে শুরু করে মিড ডে মিল-সহ পড়ুয়াদের জন্য কোনও প্রকল্পই বন্ধ হয়নি এরাজ্যে। যার স্বীকৃতি পেল দুটি দফতর। বিশেষজ্ঞদের মতে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে রাজ্যের বেশ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ভালো ফল করেছে। তাই উচ্চ শিক্ষা দফতরও গোল্ডেন পুরস্কার পেল। উল্লেখ্য, চলতি বছরের অগস্ট মাসেই, চারটি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছিল রাজ্যের চারটি দফতর। শিল্পসাথী প্রকল্পের জন্য ‘স্কচ প্ল্যাটিনাম’ পুরস্কার জিতেছিল বাংলা। এছাড়া একটি গোল্ড ও দু’টি সিলভার অ্যাওয়ার্ড এসেছিল রাজ্যের ঝুলিতে। নভেম্বরে আরও দুটি স্কচ গোল্ডেন অ্যাওয়ার্ড পেল বাংলা। পাশাপাশি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC) স্কচ পুরস্কার পেয়েছে করোনাকালে যাত্রী পরিবহনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার জন্য।

Published by:

Share Link:

More Releted News:

বিয়ে বাড়ির আদলে সাজানো পুরুলিয়ায় মডেল বুথ, সাঁজোয়া বুথে ভোট দিয়ে খুশি ভোটাররা

তৃণমূলকে ভোট দিলে পড়ছে বিজেপিতে!‌ বড়ঞা বিধানসভা কেন্দ্রে বিস্ফোরক অভিযোগ

বুথে পৌঁছতেই বাধা, ডোমকলে তৃণমূলের বিরুদ্ধে বামেদের মারাত্মক অভিযোগ

বাংলার প্রথম দফার নির্বাচনী আবহে রাজপথে ৪ হেভিওয়েট, রোড শো ও জনসভায় জমজমাট

তৃণমূল বুথ সভাপতির মাথা ফাটিয়ে দিল বিজেপি, সকালেই রক্তাক্ত গোপীবল্লভপুর

‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ